এক্সপ্লোর

BGBS 2023: আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর, বললেন..

Suvenu Mamata BGBS 2023: আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তার আগেই শুভেন্দুর প্রশ্নের মুখে রাজ্য সরকার..

আশাবুল হোসেন,অর্ণব মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী, কলকাতা: রাজ্যে তৃতীয়বার সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানকে প্রধান লক্ষ্য বলেছিলেন। তবে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যত বড় প্রস্তাবই আসুক না কেন, আদতে তা কতটা ফলপ্রসু হয়েছে ? কর্মসংস্থান হয়েছে কতজনের ? এসব প্রশ্ন আগেও তুলেছে বিরোধীরা। সঙ্গে এগারো সালের পর 'শিল্প দূরীকরণ' বলে তীব্র কটাক্ষ তো উপরিপাওনা ছিলই। আর তা আরও বেড়ে গিয়েছিল টাটা ইস্যুতে। তবে দেখতে দেখতে অনেকগুলি বছর পার। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তাই বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে। আজ থেকে ফের শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। আর ঠিক তার আগে লগ্নি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, 'জনগণের টাকা ধ্বংস করতে, শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সপ্তম পর্ব।'

'এতদিনে কত লগ্নি হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে..' ?

এক্স হ্যান্ডলে কটাক্ষ করে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, 'এতদিনে কত লগ্নি হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে, সেই সমস্ত তথ্য কি সামনে আনবে রাজ্য সরকার?' পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলায় শিল্পায়নের লক্ষ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা। আর রাজ্য সরকারের এই মেগা ইভেন্ট শুরুর আগে রাজনীতিও শুরু হয়ে গেছে পুরোদমে।বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গত ৬টি পর্বে কত লগ্নি এসেছে? বিনিয়োগের প্রস্তাব কতটা বাস্তবায়িত হয়েছে? কর্মসংস্থানই বা কত হয়েছে? এই সমস্ত প্রশ্ন তুলে,সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা।

'কতটা বাস্তবায়িত হয়েছে, মুখ্যমন্ত্রী কি তা বাংলার মানুষকে জানাবেন?'

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন,'জনগণের টাকা ধ্বংস করতে, শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সপ্তম পর্ব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে, আসলে বাণিজ্যও নেই আর তা বিশ্বজনীন হওয়া থেকেও অনেক দূরে। বাংলার মানুষকে কেবলমাত্র চোখ ধাঁধানো মিথ্যা পরিবেশন করা হবে।' বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গত ৬টি পর্বে, যে ১৫ লক্ষ ৭ হাজার কোটি টাকা প্রস্তাবিত লগ্নির কথা ফলাও করে বলা হচ্ছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে, মুখ্যমন্ত্রী কি তা বাংলার মানুষকে জানাবেন? দয়া করে  যেখানে যা হয়েছে, কতজন চাকরি পেয়েছেন - তার একটা তালিকা প্রকাশ করুন না। '

পাল্টা পরিসংখ্যান দিয়ে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়া পোস্টে লেখেন,'বিরোধী দলনেতা তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে আক্রমণ করতে গিয়ে স্ববিরোধী কথা বলে বসলেন। তাঁর পোস্ট করা ৮ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিও-র মধ্যে ৭ মিনিটই, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের গত ৬টি পর্বে যে মোট ১৫ লক্ষ ৭৪ হাজার ৭৯২ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে, তার কথাই তুলে ধরা হয়েছে। মিস্টার অধিকারীর জ্ঞাতার্থে জানাতে চাই যে, এখন বাংলার GDP ১২.৬ শতাংশ, যা জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়েছে। ২০১১-র ৪ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার তুলনায়, ২০২০-২১-এ, তা, তিনগুণ বে়ড়ে হয়েছে ১৪ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। বাংলার গ্রস ভ্যালু অ্যাডেড বা GVA-র ৭৫ শতাংশের বেশি এসেছে শিল্প এবং উৎপাদনক্ষেত্র থেকে। MSME-র নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় বাংলা।'

আরও পড়ুন, আজমির থেকে অন্ধ্রপ্রদেশে বাড়ল পেট্রোলের দর, কলকাতায় জ্বালানির দর কী ?

গতবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি করে রাজ্য সরকার। এখানেই বিরোধীদের প্রশ্ন,প্রতিবার যত লগ্নির কথা ঘোষণা করা হয়, তা কতটা বাস্তবায়িত হয়?কতজন চাকরি পান? ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেছেন, 'অর্থনৈতিক উন্নতি হবে, পরিয়ায়ী শ্রমিক থাকবে না। এটা আমরা চাই। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে, গতবছর কত উনি খরচ করেছিলেন, কত ইনভেস্ট হয়েছিল।'গত সেপ্টেম্বরে শিল্পের খোঁজে স্পেন থেকে দুবাই সফর করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে উদ্যোগের কতটা প্রতিফলন এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেখা যায় - দেখার বিষয় এখন সেটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget