এক্সপ্লোর

Bhadu Sheikh Murder: ভাদু খুনে দুই নাবালককে জামিন কেন, বিরোধিতা করে আদালতে CBI

Rampurhat Case: CBI-এর আইনজীবী বলেন, "এরা বাইরে থাকলে হুমকি দিতে পারে। এদের জামিন বাতিল করা হোক"। 

সৌভিক মজুমদার, কলকাতা: রামপুরহাটে (Rampurhat Murder) তৃণমূলের (TMC) উপপ্রধান খুনে অভিযুক্ত দুই নাবালকের জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করল সিবিআই (CBI)। শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।

ভাদু খুনে ধৃত নাবালকদের জামিন নিয়ে প্রশ্ন সিবিআই-এর

রামপুরহাটের বগটুই (Bogtui Case) গ্রামে তৃণমূলের উপপ্রধান খুনে দুই নাবালকের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করল CBI। আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসও। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ওই দুই নাবালককে গ্রেফতার করা হয়। পরে নিম্ন আদালত থেকে দুই অভিযুক্ত নাবালক জামিন পায়।

এর বিরোধিতা করে নিম্ন আদালতে যায় CBI। CBI-এর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় CBI। আদালতে CBI-এর আইনজীবী বলেন, "জামিনের কারণ হিসেবে নাবালক কি না, তা না বলে টোটো ড্রাইভার বলে ছেড়ে দেওয়া হয়েছে। কেস ডায়েরি ছাড়াই, প্রথম দিনেই জামিন দিয়ে দেওয়া হয়েছে। এমনকি জামিনের কপিও দেওয়া হয়নি।"

আরও পড়ুন: Sougata on Mamata : "মমতা আমাদের নেত্রী আছেন, ছিলেন, অনেকদিন থাকবেন", অভিষেক-প্রসঙ্গে কী বললেন সৌগত ?

CBI-এর আইনজীবী আরও বলেন, "এরা বাইরে থাকলে হুমকি দিতে পারে। এদের জামিন বাতিল করা হোক"। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে। রায়দান আপাতত স্থগিত রেখেছে হাইকোর্ট।

এর আগে, তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন (Bhadu Sheikh Murder) এবং রামপুরহাট হত্যাকাণ্ডকলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। দুই নাবালকের জুভেনাইল কোর্ট থেকে জামিন পাওয়ার উল্লেখ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি না দেখে, সিবিআইয়ের মতামত না নিয়ে দুই নাবালককে জামিন দেওয়া হয়েছে। ওই দুই নাবালকের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। নাবালকদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এর পর আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দিতে বলে। 

রাস্তার ধারে বোমা মেরে খুন করা হয় ভাদুকে

ইতিমধ্যেই সামনে এসেছে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, বগটুই মোড়ে তাঁর ওপর হামলার মুহূর্তের সময় স্কুটারের ওপরে বসে ফোনে কথা বলছিলেন তৃণমূলের উপপ্রধান। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা সেই স্কুটার পরীক্ষা করে দেখেন। CBI-এর দাবি, স্কুটারে কোনও নম্বর প্লেট ছিল না। এমনকি স্কুটারটির কোনও নথিও মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget