এক্সপ্লোর

Bhangar Chaos: কীভাবে ভাঙড়ে নির্বিচারে তাণ্ডব চালানোর সুযোগ পেল দুষ্কৃতীরা? প্রশ্নে পুলিশের ভূমিকা

Bhangar Police Role: এবার আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। কলকাতার একেবারে উপকণ্ঠে। মাত্র ৩৪ কিলোমিটার দূরে।

কলকাতা: পূর্বঘোষিত কর্মসূচি। তাতেও এড়ানো গেল না হিংসা। যেখানে ফের টার্গেট করা হল সরকারি সম্পত্তি। কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়ে (Bhangar Chaos) উল্টে দেওয়া হল পুলিশের গাড়ি। আগুন লাগানো হল পুলিশের বাইকে। আর এই ঘটনার ঘিরে ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

ফের প্রশ্নে পুলিশের ভূমিকা: ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জলঙ্গির পর এবার আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। কলকাতার একেবারে উপকণ্ঠে। মাত্র ৩৪ কিলোমিটার দূরে। শোনপুরে আক্রান্ত হল পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের একের পর এক বাইকে। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিল দুষ্কৃতীরা। এই ঘটনার ঘিরে ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তার কারণ, ওয়াকফ বিরোধী আইনের প্রতিবাদ থেকে অশান্তি কোন পর্যায়ে পৌঁতে পারে তার জ্বলন্ত প্রমাণ মুর্শিদাবাদ। 

তারওপর ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সোমবার ISF-এর সভা ছিল কলকাতায় রামলীলা পার্কে। সেখানে যাওয়ার জন্যই ভাঙড়, মিনাখাঁ থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী, সমর্থকরা। তখন বৈরামপুরে তাদের আটকায় পুলিশ। তখনই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল ভাঙড়ে। কিন্তু তারপরও পুলিশ কেন আঁচ করতে পারল না যে পরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে? সকালের উত্তেজনার পর কীভাবে ভাঙড়ের শোনপুর নির্বিচারে তাণ্ডব চালানোর সুযোগ পেল দুষ্কৃতীরা?

২০২৪ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরও ভাঙড় আছে ভাঙড়েই। ভাঙড়ে অশান্তির ছবি নতুন নয়। কখনও মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। আবার কখনও বন্দুকের আস্ফালন। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা এমনকী গত লোকসভা ভোটের সময়েও বারবার অশান্ত হয়েছে দক্ষিণ ভাঙড়। তাহলে এবার ওয়াকফ আইনের প্রতিবাদে পরিস্থিতি যে রণক্ষেত্র হয়ে উঠতে পারে তা বুঝতেই পারল না পুলিশ? মুর্শিদাবাদে আগে থেকে পাথর-ইট ছোড়ার জন্য় মজুত করে রাখা হচ্ছে, পুলিশ জানতেই পারছে না? ভাঙড়ে হাঙ্গামা হতে পারে পুলিশ বুঝতেই পারছে না! এটা কি তাহলে পুলিশি ব্য়র্থতা নয়? প্রশ্ন তুলছেন অনেকেই।

সোমবার রাতে অবশ্য় কলকাতা পুলিশের তরফে সোশাল মিডিয়ার পোস্টে দাবি করা হয়, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেস দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য় তল্লাশি অভিযান চলছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য় অনুরোধ করা হচ্ছে। মিথ্য়া তথ্য় ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কড়া আইনি ব্য়বস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget