এক্সপ্লোর

Arabul Islam Gets Bail: জামিন পেলেন আরাবুল ইসলাম

Bhangar TMC Leader: সরকারি সম্পত্তি নষ্ট ও ISF কর্মীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে আরাবুল ইসলামকে।

কলকাতা : জামিন পেলেন আরাবুল ইসলাম (Arabul Islam Gets Bail)। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শর্তসাপেক্ষে এই আবেদন মঞ্জুর করা হয়েছে।

কিন্তু, নির্দেশনামার কপি এখনও কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি। তার কারণ, সবেমাত্র এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। ফলে, কী কী শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অর্থাৎ, তিনি ভাঙড়ে ঢুকতে পারবেন কি না, পুলিশের কাছে কতবার হাজিরা দিতে হবে বা কত টাকার বন্ডে তাঁর আবেদন মঞ্জুর করা হল সেই গোটা বিষয়টা এখনও স্পষ্ট নয়। খুনের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আসেন তিনি।  

ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কের পর বিতর্ক। ২০১২ সালে ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সময় তিনি কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন ! এই আরাবুলকেই একসময় 'তাজা নেতা' আখ্য়া দিয়েছিলেন মদন মিত্র ! ২০১৪ সালে আরাবুলকে ৬ বছরের জন্য় বহিষ্কার করেছিল তৃণমূল। কিন্তু, দেড় বছরের মধ্য়েই তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এরপর একটি খুনের মামলায় গত ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট ও ISF কর্মীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে আরাবুল ইসলামকে।

গ্রেফতারির পর আরও ২টি মামলায় যুক্ত করা হয় তাঁকে। ধৃত আরাবুল ইসলামের নামে মোট ক'টি মামলা রয়েছে, কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি। সেই উত্তর মেলেনি বলে দাবি করে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের তৃণমূল নেতা। কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি।

এদিকে লোকসভা ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দিনকয়েক আগে আরাবুল ইসলামের দিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করেছেন সওকত মোল্লার। পদ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা, আইএসএফ-এর সঙ্গে হাত মেলানো -সহ আরও একাধিক অভিযোগ তুলেছেন সওকত (Saokat Molla)।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget