এক্সপ্লোর

Bhangar News: নতুন বছরের উপহার, জানুয়ারির প্রথম সপ্তাহেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড়

Kolkata News: নতুন বছরে ভাঙড়বাসীর জন্য উপহার।

হিন্দোল দে ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন বছরেই কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে ভাঙড় (Bhangar News)। লালবাজার সূত্রে খবর, জানুয়ারির প্রথম সপ্তাহেই ভাঙড়, চন্দনেশ্বর, উত্তর কাশীপুর, পোলেরহাট থানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে ভাঙড়ে গিয়ে নতুন থানাগুলির পরিকাঠামো খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। (Vineet Goyal)

নতুন বছরে ভাঙড়বাসীর জন্য উপহার। কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে ভাঙড়ের চারটি থানা। তার আগে রবিবার ভাঙড়, চন্দনেশ্বর, উত্তর কাশীপুর েবং পোলেরহাট,  নতুন এই চারটি থানা পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে সেখানে ছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, বারুইপুর জেলার এসপি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। (Kolkata News)

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে হিংসার জন্য ইদানীং কালে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড়। দফায় দফায় অশান্তি ছড়িয়েছিল সেখানে, যাতে প্রাণ হারান সাত জন। বোমা-গুলিতে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। সেই আবহেই গত  ২৬ জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্গত করার জন্য কমিশনার গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Mohan Bhagwat: ভোটের আগে বঙ্গসফরে ভাগবত, ভিক্টর-বিক্রমের সঙ্গে সাক্ষাৎ, দেখা করলেন একদা মমতা-ঘনিষ্ঠের সঙ্গেও

সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়, বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর এবং পোলেরহাট এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা গড়ার।
সেই মতোই নতুন বছরের শুরুতে ভাঙড়ের চারটি থানা আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে কলকাতা পুলিশের অধীনে। লালবাজার সূত্রে খবর, জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কাশীপুর, ভাঙড়, পোলেরহাট এবং চন্দনেশ্বর থানা উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

তার আগে এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার গোয়েল। তিনি বলেন, "বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড়। আমরা গোটা বিষয়টি দেখতে এসেছি। ম্যাডাম উদ্বোধন করবেন। চারটি থানার কত দ্রুত উদ্বোধন করা যায় দেখা হচ্ছে।" ইতিমধ্যেই ভাঙড়ে তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড। পাশাপাশি ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনারের অফিস। রবিবার সেই অফিসও পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার।

যদিও কলকাতার অন্তর্ভুক্ত হওয়ার পরও ভাঙড়ে শান্তি ফিরবে কিনা, সে ব্যাপারে সন্দিহান অনেকেই। এমনকি বাঙড়ে শান্তি ফেরানো কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget