এক্সপ্লোর

Bharat Bandh 2025 : 'ভারত বনধে'র ডাকে সকালেই ধুন্ধুমার পরিস্থিতি,সমর্থকদের থামাতে নামল ব়্যাফ, পুলিশ, জেলায় জেলায় গ্রেফতারি

১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা, আটক বহু, রণক্ষেত্র ডোমজুড় ও আসানসোল!

কলকাতা : সরকারের  শ্রমিক-বিরোধী, কৃষক বিরোধী এবং দেশবিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদে  বুধবার ভারত বনধের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ সংগঠন। দেশ জুড়ে  ২৫ কোটিরও বেশি কর্মী বনধে শামিল হতে পারেন। এদিন সকালেই বেশ কয়েকটি জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।   বঙ্গে সকাল সকালই দিকে দিকে বনধ সমর্থনকারী ও পুলিশের বচসার ছবি সামনে আসছে । কলকাতাতেও বেরিয়েছে বামেদের মিছিল। দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় বেরিয়েছে মিছিল। এছাড়াও জলপাইগুড়ি থেকে কোচবিহার, হলদিয়া থেকে আসানসোল, সর্বত্র পথে নেমেছেন বনধের সমর্থকরা। 

হাওড়া

অন্যদিকে, হাওড়ায় ভারত বনধের সমর্থনে ডোমজুড়ে রাস্তায় নেমেছেন সিপিএম কর্মীরা।  রাস্তায় বাস এবং লরি থামানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি দোকান বন্ধ রাখার জন্য চাপও দেওয়া হয়  বলে খবর স্থানীয় সূত্রে।  সকালে ডোমজুড় বাজারে সিপিএম কর্মীরা স্লোগান তুলে মিছিল বের করেন।  বাস এবং লরি থেকে চালকদের নামিয়ে নেওয়ার চেষ্টা করে। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং ব়্যাফ। পুলিশ লাঠি চালাতে শুরু করলে সিপিএম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।.                      

আসানসোল

একই ছবি আসানসোলেও । সেখানেও বনধ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে । বনধের সমর্থনে বাম সংগঠনের মিছিল বের হয়। অন্যদিকে বনধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন পাল্টা মিছিল করে। বাম সমর্থকরা গাড়ি আটকানোর চেষ্টা করলে প্রতিবাদ জানায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মীরা।দুই পক্ষের তীব্র বচসা বাঁধে। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । 

জলপাইগুড়ি

জলপাইগুড়ি শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা। একাধিক সরকারি বাস আটকানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাধে। এখনও পর্যন্ত ১৪ জন বন্‍ধ সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে পতাকা নিয়ে জড়ো হন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই বন্‍ধ সমর্থকদের গ্রেফতার করে পুলিশ।

হলদিয়া

হলদিয়ায় রানিচকের বন্দর ষ্টেশনে ট্টেন অবরোধ করতে গেলে বাম সমর্থকদের তুলে দেয় রেল পুলিশ।  এই সময় কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন বাম সমর্থককে আটক করে রেল পুলিশ।

 

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget