এক্সপ্লোর

Narendra Modi : নরেন্দ্র মোদির ভোট প্রচারের সভায় ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ

Narendra Modi On Bharat Sevashram Sangha : 'আজ বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের প্রকাশ্যে ধমকাচ্ছে। মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছে।' প্রচারে এসে বলেন মোদি।

ঝিলম করঞ্জাই, দীপক ঘোষ ও রাজীব চৌধুরী, কলকাতা : রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর এই বাগযুদ্ধের মধ্য়েই নরেন্দ্র মোদির পুরুলিয়ার ভোট প্রচারের সভামঞ্চেই দেখা গেল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসীকে। 

শনিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি আগে খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘে একটা তালিকায় তারা অনেক দীর্ঘদিন ধরে আছে। কিন্তু, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি, কে কে করেছেন? যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইস্কনও মনে রাখবেন ৭০০ একর জমি দিয়েছি। ইস্কন শহর করার জন্য। নদিয়াতে। ইস্কনেরও একটা মন্দির আছে। ইস্কনেরও একটা মিশন আছে। একটা-দু'টো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু-সন্তরা এই কাজ? কিন্তু, রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্য়াপ আছে, গ্রুপ। ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়। তাদেরকে আমি ভালবাসতে পারি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনওদিনও। এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু, মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকত।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর জবাবে বলেন, ' এতদিন ভোটে বাংলার মানুষকে ভয় দেখাত, ধমকাত, হিংসা করাত তৃণমূল। এবার সব সীমা লঙ্ঘন করেছে। সেবা-সদাচারের জন্য বিশ্বে পরিচিত ইস্কন, হরে কৃষ্ণ হরে রাম করেন যাঁরা, স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ... ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের প্রকাশ্যে ধমকাচ্ছে। মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছে। এমন সাজা দিন, যাতে কখনও সন্ত, মোহন্ত, মহাপুরুষদের অপমান না করতে পারে।'

এই তর্ক-বিতর্কের আবহে সোমবার মোদির সঙ্গে একই মঞ্চে দেখা গেল ভারত সেবাশ্রমের আরেক সন্ন্যাসীকে। যাঁর উপস্থিতি ঘিরে পাল্টা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। 

আর মোদির মঞ্চে উপস্থিত স্বামী নিত্যসুধানন্দ মহারাজ বলছেন, ' দেশের প্রধানমন্ত্রী। তাঁকে এত সামনে থেকে পাব, সেটা কখনই আশা করিনি। তো তাঁকে ভারত সেবাশ্রম সঙ্ঘ পুরুলিয়া শাখার পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিতে গেছিলাম। খুব ভাল লাগল। ' তিনি আরও বলেন, 'আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘ সবসময় জাতির সেবায় থাকে। তাতে যদি উনি রাজনৈতিক কিছু দেখতে পাচ্ছেন, তাহলে সেটা তাঁর ব্যাপার।' সবমিলিয়ে, বিতর্ক থামার কোনও নাম নেই।

আরও পড়ুন :

জগন্নাথদেবকে নিয়ে বিরাট ভুল ! বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সম্বিত, প্রায়শ্চিত্ত করতে ৩ দিন রাখছেন উপবাস

 

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget