এক্সপ্লোর

Bhatpara Municipality : একযোগে ৩০ জন কাউন্সিলরের পদত্যাগ ! সঙ্কট ভাটপাড়া পুরসভায়..

Bhatpara Municipality Crisis: ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ।

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পুরসভায় সঙ্কট, ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ। পুরসভার চেয়ারপার্সন রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর। ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন, শুরু রাজনৈতিক জল্পনা। পরিষেবা দিতে সরকারি আধিকারিকরা কাজ চালাবেন, দাবি বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের।

আরও পড়ুন, ফের চলল বুলডোজার এই এলাকায়, ভাঙা হল 'অবৈধভাবে গড়ে ওঠা' তৃণমূলের পার্টি অফিস

ভাটপাড়া পুরসভার পদত্যাগী উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, আমার কাছে কোনও বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম, পরশুদিন আমাদের ..কাউন্সিলর রিজাইন করে দিচ্ছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, এবং আমার কাছে কোনও অন্য অলটারনেটিভ ছিল না। তারপরে আমি দেখছি, কোনও পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা। কর্মচারীরা মায়না পাচ্ছে না। দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই। দল কোনও সাজেশনও দেয়নি। দুর্ভাগ্য এরকম একটা পরিস্থিতিতে  দলের কোনও সাহায্য পাইনি।কেউই আমাদের কোনও সাজেশন দেয়নি। কেউ গাইড করেনি। কেউই পাশে দাঁড়ায়নি। আমাকে কেউ কোনও চাপ দেয়নি।একদম ব্যক্তিগত সিদ্ধান্ত।…দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে আমি অস্বীকার করছি না।অস্বীকার করতে পারব না। আমি গত চার বছর..বেসিক্যালি বিরোধী দলের ভূমিকা পালন করেছি।সেই জন্য এই যদি দুর্নীতি হয়, তার কালির দাগ আমি গায়ে মাখব না। এমএলএ, তার মা চেয়ারম্যান, তার পৌরসভা চালিয়েছে, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি। এর দায়িত্ব আমি নিতে যাব কেন ?

অপরদিকে, অর্জুন সিংহ বলেন, পরিবর্তনের পরে যতগুলি অসাধু শক্তি ছিল, যারা পুরসভা, পঞ্চায়েত লুঠ করে তারা জিতেছিল একটা সময়। তার মধ্যে ৯০ শতাংশ এমন লোক ছিল, লুঠ করে তাঁরা ভোটে জিতেছিল, মানুষের ভোটে জেতেনি। তারা অনেকেই ৯৯ শতাংশ, স্বেচ্ছায় বিনা কোনও প্রেসারে রিজাইন করেছেন। হালিশহর পুরসভায় বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। সম্প্রতি একসঙ্গে ইস্তফা দেন ১৬ জন তৃণমূল কাউন্সিলর। ফলে ভেঙে যায় হালিশহর পুরসভার বোর্ড। বিধানসভা ভোটের ফলপ্রকাশের ১৭ দিনের মাথায় হালিশহর পুরসভায় বড়সড় ধাক্কা। একসঙ্গে ইস্তফা দেন ১৬ জন তৃণমূল কাউন্সিলর। ফলে ভেঙে গেল হালিশহর পুরসভার বোর্ড। চৌঠা মে গেরুয়া ঝড়ে পালাবদল হয়েছে রাজ্যে। বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি। সামনের বছর পুরসভাগুলোতে ভোট। কিন্তু, তার আগে থেকেই পাশা পাল্টাতে শুরু করেছে। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget