এক্সপ্লোর

Coochbehar News: মাথাভাঙায় শুরু ৩৪তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা

Bhawaiya Music Competition: অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে উদ্যোগে কোচবিহারের মাথাভাঙ্গা দু'নম্বর ব্লকের কুসিয়াবাড়ি হলেশ্বর হাই স্কুলের প্রাঙ্গণে আজ থেকে শুরু হল রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শুরু হল ৩৪তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত (bhawaiya song competition) প্রতিযোগিতা। অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে উদ্যোগে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙ্গা (Mathabhanga) দু'নম্বর ব্লকের কুসিয়াবাড়ি হলেশ্বর হাই স্কুলের প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে এটি। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা উদযাপন কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

কী হল?
প্রতিযোগিতার প্রথম দিনে হাজির ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক। আসেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান-সহ অন্যান্য অতিথিরা। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এদিন প্রতিযোগিতার মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপক মঙ্গলাকান্তি রায় এবং ধনী রাম টোটোকে। উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া গানকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচিত হয়ে রাজ্য ভাওইয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাশাপাশি আমন্ত্রিত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীরা বিশেষ অনুষ্ঠানও করেন এই উৎসবে। চলতি বছর রাজ্যের ৩২ টি ব্লক থেকে ১২৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার দরিয়া ও চটকা বিভাগে অংশগ্রহণ করেছেন। অন্য একটি ঘটনায় আবার কোচবিহারের আদালতের মালখানায় গাঁজার প্যাকেটের মধ্যে হ্যান্ড গ্রেনেড উদ্ধার ঘিরে হইচই ছড়ায় এলাকায়।

কেন হইচই?
দিনতিনেক আগে জানা যায়, আদালতের মালখানায় রাখা সেই গাঁজার প্যাকেটের মধ্যে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। তড়িঘড়ি জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা এসে গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি। গাঁজার প্যাকেটে করে পাচার হচ্ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই কোচবিহারের মাথাভাঙাতেই গত কাল জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তবে ভোটের প্রসঙ্গ সরিয়ে রেখে, সেখানে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের  বিরুদ্ধে সরব হন তৃণমূলের (সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বর মাসে সেখানে বিএসএফ-এর গুলিতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু হয়েছিল বলে অভিযোগ। সেই দিকেই এ দিন সকলের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। জানান, গরু, সোনা পাচার করছিলেন না ওই যুবক। সকাল সকাল মাঠে গিয়েছিলেন। সেখানে দু'হাত দূর থেকে গুলি করে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে বিএসএফ। একটি বা দু'টি নয়, ওই যুবকের শরীরে মোট ১৮০টি গুলি পাওয়া গিয়েছে, যার মধ্যে ছররা বন্দুকের গুলিও ছিল বলে শনিবার জানান তিনি। 

 

আরও পড়ুন:স্কুলে 'প্রক্সি' শিক্ষক, শিক্ষাক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ ডুয়ার্সে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget