এক্সপ্লোর

Priyanka Tibrewal : ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা

Bhawanipur by-polls আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সকাল ১১টা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও।

কলকাতা : ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) । সকাল ১১টা নাগাদ ভবানীপুরের (Bhawanipur) গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে গিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে যাবেন বিজেপি প্রার্থী। মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিং (Arjun Singh), সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। সকাল ১১টা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। থাকবেন বাম কর্মী সমর্থকরা। 

ভবানীপুরের উপনির্বাচনে জমজমাট প্রচার। নন্দীগ্রামের মতো একই জবাব মিলবে ভবানীপুরেও। দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে রিগিং-সন্ত্রাস হয়েছিল, ভবানীপুরে হবে না। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মাননীয়া বলছেন জামানত বাজায়াপ্ত হবে। এসব ডায়ালগ তো নন্দীগ্রামেও শুনেছিলাম। তারপর কী হল? নন্দীগ্রামের ফল ভবানীপুরেও হবে।' আবার তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'নন্দীগ্রাম-ভবানীপুর-চেতলা এক নয়, ওখানে যেভাবে একতরফা ভোট হয়েছে, এখানে সেটা করতে গেলে ভবানীপুরের মানুষ তাঁর পা ভেঙে দেবে।'

প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষ। ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই। বিধানসভা ভোটের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি। সেই ওয়ার্ডগুলিতে প্রচারে জোর দেওয়া হবে। বুথ পিছু দু’জন করে এজেন্ট ঠিক করা হবে।

শনিবার আইনজীবী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল জানান, ' মানবিকতা রক্ষার লড়াই আমার এবার, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য এই লড়াই'

শনিবার সকালে হেস্টিংসে যাওয়ার আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বাড়িতে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পরে কালীঘাটে পুজো দিয়ে শুরু হয় তাঁর প্রচার। শুভেন্দু অধিকারীর দাবি,  ' মমতা যে ভবানীপুরে জিতবেন, তার নিশ্চয়তা নেই, উনি হারবেন, কানের পাশে বাজবে শুভেন্দুর কাছে হেরেছেন, শুভেন্দুর কাছে হেরেছেন, ওনাকে কে বলেছিল, ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে আসতে। ' 

সবমিলিয়ে যত সময় যাচ্ছে, ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে ততই চড়ছে রাজনীতির পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget