এক্সপ্লোর

Bhowanipore Couple Murder : "পূর্ব পরিকল্পিত ছক", ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা ; গ্রেফতার ৩

Gujarati Couple Murder Update : "মাস্টারমাইন্ডের সঙ্গেই বাড়িতে ঢোকে ভাড়াটে খুনিরা। টাকা ফেরত দেওয়া নিয়ে বচসার জেরে প্রথমে অশোক শা-কে তারা কোপাতে শুরু করে।"

কলকাতা : তিনদিনের মাথায় ভবানীপুরে (Bhowanipore) গুজরাতি দম্পতিকে (Gujrati Couple) খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার ৩। ধৃতদের ১৪দিনের পুলিশ হেফাজত। এখনও অধরা খুনের মাস্টারমাইন্ড (Mastermind of Murder)। পুলিশের দাবি, ধারের টাকা ফেরত চাওয়াতেই ব্যবসায়ী দম্পতিকে খুন। গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড নিহতের মেজো জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়।

কী বলছেন পুলিশ কমিশনার ?

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, শাহ দম্পতিকে খুনের ছক পূর্ব পরিকল্পিত। খুনের দিন মেজো জামাইয়ের ওই আত্মীয়কে দেখেই দরজা খোলেন শাহ দম্পতি। মাস্টারমাইন্ডের সঙ্গেই বাড়িতে ঢোকে ভাড়াটে খুনিরা। টাকা ফেরত দেওয়া নিয়ে বচসার জেরে প্রথমে অশোক শা-কে তারা কোপাতে শুরু করে। এরপর ব্যবসায়ীর স্ত্রীকে মাথায় গুলি করে খুন করা হয়। 

আরও খবর ; "খুব মর্মাহত, এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি", ভবানীপুরে দম্পতি খুনে প্রতিক্রিয়া মমতার

পুলিশ সূত্রে খবর, ধৃত সুবোধ সিং, যতীন মেহতা ও রত্নাকর নাথ খুনের সঙ্গে সরাসরি জড়িত। ধৃত তিনজনই হাওড়ার লিলুয়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা হয়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর নিশ্চিত হয় পুলিশ। গতকাল লালবাজারে এনে রাতভর জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে তৃতীয় ব্যক্তির হদিশ পায় পুলিশ। 

গতকালই ভবানীপুরে (Bhowanipore) নিহত দম্পতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বললেন শাহ দম্পতির দুই মেয়ের সঙ্গে। মমতার সামনেই কান্নায় ভেঙে পড়েন দুই মেয়ে। 

পরে মমতা বলেন, "আমি খুব বিস্মিত। শুধু আমি নই, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, আমাদের পাড়ার সকলে...কারণ এই রাস্তা দিয়ে আমরা রোজ যাতায়াত করি। আমি চাই, এলাকাটা শান্ত ছিল, শান্তই থাকবে, আর যারা বাইরে থেকে এসে এসব বদমায়েশি করার চেষ্টা করছে, তাদের কোনওভাবে তা করতে দেওয়া হবে না। তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া দরকার।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget