এক্সপ্লোর

Birbhum: মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে ট্রাক্টর উল্টে নিহত ২, আহত আরও দুজন

চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ল ট্র্যাক্টর। ২ যুবকের মৃত্যু হয়েছে, আহত আরও ২ জন। গতকাল রাত ১০টা নাগাদ বীরভূমের মুরারইতে দুর্ঘটনা ঘটে। মহরমের অনুষ্ঠান শেষে গ্রামে ঢোকার মুখে মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ট্র্যাক্টর। চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় হতাহতদের  প্রত্যেকেই ২২ থেকে ২৪ বছরের মধ্যে ।   চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।  তাঁদের মধ্যে দুজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । অন্য দুই যুবককে মুরারই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে মুরারইয়ের পলসার মোড়ে । গত রাতে মুরারইয়ের পলসা গ্রামে তারবালা মাঠে মহরম উপলক্ষে লাঠি খেলা হয়।  খেলার  শেষে পলসা গ্রামের ১০-১২জন  যুবক মিলে  ট্রাক্টরে চড়ে   সাউন্ডবক্স দিতে গিয়েছিলেন মুরারই  থানার  রুপনারায়নপুর গ্রামে । ফেরার  সময় পলসা গ্রাম ঢোকার মুখে ট্রাক্টরটি একটি মোটরভ্যানকে  পাশ কাটাতে গিয়ে নয়নজুলিতে পড়ে যায়। চারজন  ট্রাক্টরের নিচে চাপা পড়েন।  এলাকার মানুষ উদ্ধারের কাজে হাত লাগান। 

গতকালই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা । ঘটনাস্থলে পুলিশ এসে বাসটি উদ্ধারের চালায় ।  বোলপুর লাভপুর রাস্তার উপর কঙ্কালীতলা মন্দিরের কাছে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। ঘটনায়  আহত হন তিন জন । সিউড়ি দিকে রাস্তায় যানজট  ছিল। সে জন্য আসানসোল-শিলিগুড়ি  রুটের বাস  লাভপুর-বোলপুর হয়ে শিলিগুড়ি থেকে ফিরছিল।  ফেরার পথে কঙ্কালীতলা রাস্তার উপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বোলপুর থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির । ঘটনাটা হয়েছে গতকাল ভোরের দিকে।  প্রায় কুড়ি জন যাত্রী ছিলেন বাসটিতে। দুর্ঘটনার পর কোনওরকমে যাত্রীরা তড়িঘড়ি বাস  থেকে নেমে পড়েন।  তারপর সেখান থেকে তাঁরা গন্তব্যে রওনা দেন । ভোরের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে বাসটি উদ্ধারের কাজ করে ।

 

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget