এক্সপ্লোর

Bidhannagar: ইডি অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলা, নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর।

বিধাননগর: ইডি (Enforcement Directorate) অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ উঠল বিধাননগরে (Bidhannagar)। এই ঘটনায় ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক বিট্টুকুমার সিং। তাঁর অভিযোগ, বিধাননগরের (Bidhannage) পুলিশ কমিশনারের অফিসের অদূরেই পাঁচ দুষ্কৃতী এসে প্রথমে তাঁর গাড়ি থামায়। গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর। গাড়ির ভিতর থেকে নথিও ছিনিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ইডি অফিসে ব্যবহৃত অন্যান্য গাড়ির চালকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

উল্লেখ্য, ইডি-সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার (West Bengal Government)। বিরোধিতা করবে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের (Supreme Court) সাম্প্রতিক রায়ের পর এই আলোচনাই অযৌক্তিক। যদিও সরকারপক্ষের প্রস্তাবে কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেটাই তুলে ধরা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেও সরব হবে সরকারপক্ষ। বিধানসভা সূত্রে খবর, আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) অংশ নিতে পারেন। বেছে বেছে বিরোধীদের গ্রেফতার করছে ইডি-সিবিআই। আজ পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিচ্ছে, আগামীদিনে তা অন্য রাজ্য অনুসরণ করবে, দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santanu Sen)।

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত। আজ গরু পাচার মামলায় বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, উনি প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে বাইরে গিয়ে সাক্ষীদের হুমকি দিতে পারেন। তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন।

২টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগাযোগ মিলেছে। ২০১৫-থেকে ২০১৯-এর মধ্যে ওই দুই সংস্থার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। গত কয়েকদিনে কয়েকজন সন্দেহভাজনের হদিশ মিলেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অনুব্রতর আইনজীবী সওয়ালে বলেন, আদালত চাইলে অনুব্রত মণ্ডল বীরভূমে ঢুকবেন না। কলকাতায় থাকবেন। প্রয়োজনে প্রতিদিন সিবিআই দফতরে হাজিরা দেবেন। দু’পক্ষের সওয়াল শোনার পর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, এই মামলায় নির্দিষ্ট মেয়াদের আগেই চার্জশিট দিতে পারে সিবিআই। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget