এক্সপ্লোর

Arrest : পুরনো বিমার টাকা পাইয়ে দেওয়ার নামে বৃদ্ধের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার আরও ১

Bidhannagar PS arrest another fraud : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সল্টলেকের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধ জয়ন্ত ভট্টাচার্য বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন...

রঞ্জিত সাউ, বিধাননগর : পুরনো বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক বৃদ্ধের লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার আরও এক। অভিযুক্ত ঈশ্বর চন্দ্র দাসকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সল্টলেকের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধ জয়ন্ত ভট্টাচার্য বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, একটি প্রাইভেট সংস্থার পুরনো লাইফ ইন্স্যুরেন্স পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার সূত্রে সঞ্জু সিকদারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সে নিজেকে ওই সংস্থার কর্মী হিসাবে পরিচয় দেয়। সঞ্জু বৃদ্ধকে তাঁর পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর সাথে সাথে লক্ষাধিক টাকা দিয়ে আরও ১৭টি অন্য সংস্থার পলিসি করিয়ে নেয়।

জয়ন্তবাবু বিষয়টি বুঝতে পেরে সেই পলিসি বন্ধের জন্যে বাগুইহাটি এলাকার বাসিন্দা ঈশ্বর চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করেন। ঈশ্বর চন্দ্র পুরো বিষয়টি জেনে পুরনো পলিসি এবং নতুন পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বৃদ্ধের থেকে বারংবারে মোট ৬৮ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ।

এরপরই বিধাননগর দক্ষিণ থানায় পুরো ঘটনাটি নিয়ে অভিযোগ জানান সল্টলেকের বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধের থেকে টাকা ঈশ্বর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিত। 

তদন্তের শুরুতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ১২ তারিখে সঞ্জু সিকদারকে গ্রেফতার করেছিল। তাকে জেরা করে অবশেষে গতকাল রাতে বাগুইহাটি এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত ঈশ্বর চন্দ্র দাসকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ধরনের ঘটনা এই অভিযুক্ত অন্য কোনও ব্যক্তির সঙ্গে ঘটিয়েছে কি না তা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

প্রসঙ্গত, ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে গতকাল। ঋণগ্রহীতারা গতকাল সকালে সল্টলেকের অফিসে টাকা নিতে এসে দেখেন, অফিস তালাবন্ধ। বিধাননগর উত্তর থানায় দায়ের হয় অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget