এক্সপ্লোর

RG Kar CBI : রইল না SIT-এর কোনও গ্রহণযোগ্যতা ! RG করের যাবতীয় দুর্নীতির তদন্তভার পেল CBI

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেন আখতার আলি। তিনি আদালতের কাছে এই আর্থিক দুর্নীতিতে ইডি তদন্তের আবেদন করেন। 

সৌভিক মজুমদার, কলকাতা : আর পুলিশ নয়, আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তও এবার করবে CBI । আর জি কর মেডিক্যালের আরও এক মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি। আর জি করে মেডিক্যালে সন্দীপ ঘোষের জমানায় ডেপুটি সুপারের দায়িত্বে ছিলেন তিনি। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেন আখতার আলি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের আর্জি জানিয়ে গত বুধবার হাইকোর্টে মামলা করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

শুক্রবার আখতার আলির করা মামলার শুনানিতে CBI-কে আর জি কর মেডিক্যালের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিয়ে দে কলকাতা হাইকোর্ট। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত-নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য। আদালতের এই রায়ের ফলে তদন্তে রাজ্যের তৈরি SIT-এর আর কোনও গ্রহণযোগ্যতা রইল না।  ৩ সপ্তাহ পরে CBI-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ দিল আদালত। সেক্ষেত্রে  ১৭ সেপ্টেম্বর পড়ছে সেই দিন।  নিরাপত্তার জন্য প্রয়োজনে CBI-এর কাছে আবেদন করতে পারবেন মামলাকারী আখতার আলি।  

এদিন আদালতের রায় শুনে আখতার আলি জানান, এই লড়াই তাঁর সেই সব পড়ুয়াদের জন্য, যাঁরা সন্দীপ ঘোষের দ্বারা নিপীড়িত, যাঁদের টার্গেট করতেন তিনি। তাঁর আর্জি, আরও কারও সঙ্গে সন্দীপ ঘোষ এমন কোনও ঘটনা ঘটিয়ে থাকলে , তাঁরাও নাম-পরিচয় গোপন রেখে তা জানাতে পারে। 

চিকিৎসক ধর্ষণ-খুনে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। এবার হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও CBI ই তদন্ত করবে। ইডি তদন্তের আবেদন জানিয়েছিলেন আবেদনকারী। কিন্তু আদালত মনে করেছে, যেহেতু আরজি কর মামলায় ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, তাই পুরো বিষয়টা একটি এজেন্সির হাতে থাকাই শ্রেয় মনে করেছে আদালত। এদিকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করছেন সন্দীপ ঘোষ ।
বিচারপতি হরিশ টন্ডনেক ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন সন্দীপ ঘোষ ।   

এদিকে এই নিয়ে আট দিন পরপর আর জি কর-কাণ্ডের তদন্তে CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। 

আরও পড়ুন : 

এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget