এক্সপ্লোর

Bikas Mishra: "আমি মুখ খুললে সরকার পড়ে যাবে", বিস্ফোরক পকসো আইনে গ্রেফতার বিকাশ মিশ্র

Bikas Mishra Gets Jail Custody: তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে। তাই তাঁকে মারার চক্রান্ত চলছে। রবিবার এই অভিযোগই করলেন পকসো মামলায় জেল হেফাজতে যাওয়া কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র।

কলকাতা:"আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।" বিস্ফোরক মন্তব্য করলেন পকসো আইনে গ্রেফতার হওয়া কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikas Mishra)। সোমবার আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের (CBI) চার্জ গঠন। তার ঠিক আগের দিন রবিবার পকসো আইনে (POCSO Act) আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কলকাতা পুলিশ।

আর আদালতের বাইরে প্রিজন ভ্যানে তোলার আগে বিস্ফোরক অভিযোগ করলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। জানালেন, তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে। তাই তাঁকে মারার চক্রান্ত চলছে। কয়লা পাচারকাণ্ডে বিদেশে পালানোর অভিযোগ রয়েছে দাদা বিনয় মিশ্রের বিরুদ্ধে। আর তাঁর ভাই বিকাশ মিশ্রেরও নাম রয়েছে কয়লা পাচারকাণ্ডে করা ইডি ও সিবিআইয়ের মামলায়। তার ভিত্তিতে রবিবার আলিপুর আদালতে সওয়াল করেন বিকাশের আইনজীবী। তিনি বিচারক জানান, পকসো আইনে অভিযুক্ত বিকাশ মিশ্র আগে থেকেই কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত। আগামীকাল আসানসোল আদালতে সেই মামলায় চার্জ গঠনের কথা সিবিআইয়ের। তার ঠিক আগে পকসো আইনে বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ হেফাজতে নিলে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই তাঁকে যেন পুলিশের হেফাজতে পাঠানো না হয়। 

বিকাশের আইনজীবীর এই সওয়ালের পাল্টা সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবীও। তাঁর দাবি, বিকাশ মিশ্র অনেকদিন ধরেই কয়লা পাচার মামলায় জামিনে মুক্ত রয়েছেন। কোনও নিরাপত্তাও দেওয়া হয়নি তাঁকে। তাতেও তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তাই এখনও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও প্রশ্ন ওঠে না। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিকাশ মিশ্রকে একদিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক। সোমবার তাঁকে ফের পকসো আদালতে পেশ করার করার কথা জানান।

আর আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করে বলেন, "আমাকে মারার চক্রান্ত চলছে। কারণ আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।" বিকাশ মিশ্রের এই বিস্ফোরক মন্তব্যের পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget