এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Demise : "পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো, এখানে ছুঁয়েই বাড়ি যেতেন", বুদ্ধদেবের স্মৃতিচারণায় বিমান

West Bengal Former CM's Death: এদিন সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে। কারও হাতে ফুল, কারও হাতে ছবি। আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়েই শেষ যাত্রায় বেরোন তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি নিয়ে শামিল হলেন তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধরা। আর সহকর্মী-সতীর্থদের জন্য ছেড়ে গেলেন তাঁর অজস্র স্মৃতি। এই যেমন একটা সময়ে শত ব্য়স্ততার মধ্য়েও, আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে যাওয়াটা ছিল তাঁর রোজকার রুটিন। মুখ্য়মন্ত্রী থাকাকালীনও দিনে দু'বার করে, এই অফিসে আসতেন তিনি। আর তা এতটাই ঘড়ি ধরে ছিল যে সময়গুলো মুখস্থ হয়ে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর দীর্ঘদিনের সতীর্থ এবং এই অফিসেরই বাসিন্দা বিমান বসুর। বামফ্রন্ট চেয়ারম্যানের স্মৃতিচারণায় উঠে এল সেইসব কথাই।

বিমান বসু বলেন, "শরীর ভাল যখন ছিল, রোজ আসত। ঠিক সাড়ে ৯টায় ঢুকে যেত। সাড়ে ৯টায় ঢুকে যেত। তারপর এখান থেকে বেরোত ১২টা -১২.১৫ মিনিট নাগাদ। কারণ ও স্নান না করে বেরোত। তারপর গিয়ে স্নান করে খেত। মিটিং থাকলে তো দেরি হত। এটা ছিল নিয়মিত রুটিন। এর কোনও ব্য়তিক্রম ছিল না। আবার বিকেলবেলা চলে আসত। ঠিক ৪টের সময় চলে আসত। বিকেলবেলা ৪টের সময় আসত। সাড়ে ৭টায় বেরিয়ে যেত। কখনও ৮টায় বেরোত। আর মিটিং থাকলে তো অন্য়রকম হত।"

যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও এই রুটিন মেনে চলতেন ?

এপ্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, "একই রুটিন ছিল। মুখ্যমন্ত্রী থাকার সময় একটু আগে বেরোত। আগে বেরিয়ে রাইটার্স বিল্ডিং যেত। রাইটার্স বিল্ডিং থেকে ১টার সময় বাড়িতে যেত খাওয়া-দাওয়া করার জন্য। চান করে, খাওয়া-দাওয়া করে তারপরে আবার রাইটার্স বিল্ডিংয়ে যেত। রাইটার্স বিল্ডিং থেকে এখানে ফিরত। ৬টা-সাড়ে ৬টায় আসত। কখনও একটু বেশি হত। কিন্তু, এখানে ছুঁয়ে যেত। মানে, পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো। এখানে ছুঁয়েই বাড়ি যেত। কখনো কখনো হাতে বই নিয়ে আসত। এখানে বসেই পড়ত। গাড়িতে থাকত, নিয়ে এসে পড়ত। বা, এখানে থাকত। এখান থেকে বই নিয়ে পড়ত। "

এদিন সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে। কারও হাতে ফুল, কারও হাতে ছবি। আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন। ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রবীন দেবরা। সকাল ১০.৩৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়। বেঙ্গালুরু থেকে আনানো লাল জারবেরা ফুল আর রক্ত পতাকা দিয়ে সাজানো হয়েছিল শববাহী গাড়ি। সেখানেই বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান অনেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget