এক্সপ্লোর

Biman Sukanta Indranil News:বরেণ্য পরিচালককে শ্রদ্ধা জানাতে এসে এক ফ্রেমে বিমান-সুকান্ত-ইন্দ্রনীল

Biman Sukanta Indranil On Directors Last Journey: সাময়িক ভাবে হলেও ঘুচে গেল রাজনৈতিক বিভেদ। বরেণ্য পরিচালককে শ্রদ্ধা জানাতে এসে এলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: মত ও পথ একপাশে রেখে এক ফ্রেমে ওঁরা। বরেণ্য পরিচালকের মৃত্যু কাছাকাছি আনল ওঁদের তিনজনকে। তিনজন অর্থাৎ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman basu), তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন (indranil sen) এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar)। পাঁচ বারের জাতীয় পুরস্কারজয়ী চিত্রপরিচালককে (tarun majumdar) শ্রদ্ধা জানাতে এলেন তিন রাজনৈতিক দলের তিন মুখ।

শ্রদ্ধা জানালেন বিমান, সুকান্ত ও ইন্দ্রনীল

প্রয়াত নবতিপর চিত্রপরিচালক আজীবন বাম মনোভাবাপন্ন বলে পরিচিত ছিলেন। বামেদের একাধিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি থাকার সময় তরুণ মজুমদারকে দেখতে এসেছিলেন বিমান বসু। এদিনও আসেন। শ্রদ্ধা জানিয়ে যান। অল্প ব্যবধানে একই ফ্রেমে ধরা পড়েন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় আপ্রাণ সংযত থাকার চেষ্টা করছিলেন। কিন্তু একসময় কিছুটা হলেও ব্যক্তিগত স্মৃতিচারণায় চলে যান। বলেন, 'বাংলা সংস্কৃতি জগতের একটা অধ্যায় চলে গেল। ওঁর বেশ কিছু ছবিতে আমি গান করেছি। হেমন্ত মুখোপাধ্যায়-তরুণ মজুমদার একটা জুটি ছিলেন। তার পর শিবাজী চট্টোপাধ্যায়। এবং অনেক নতুন নতুন নায়ক-নায়িকাকে উনি সুযোগ দিয়েছেন। '

'মতাদর্শে কিছু যায় আসে না'

শ্রদ্ধা জানাতে এসে রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'দাদার কীর্তি হোক বা শ্রীমান পৃথ্বীরাজ। এই ছবিগুলো সব বাংলা চলচ্চিত্রের এক একটা মাইলফলক। মনে হয় না এই ধরনের ছবি এখন আর তৈরি হয়। বাংলা চলচ্চিত্র জগতে, বাংলা বুদ্ধিজীবী জগতে এটা একটা বিরাট বড় ক্ষতি। এই ছবিগুলো দেখে বড় হয়েছি। স্বাভাবিক ভাবেই মনে হচ্ছে ছোটবেলার অনেকটা চলে গেল।' কিন্তু তরুণ মজুমদার যে সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন? রাজ্য বিজেপি সভাপতির প্রতিক্রিয়া, 'তাতে কিছু যায় আসে না। কেউ যদি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়েও এমন কিছু করেন যাতে দেশের উন্নতি হয় সেটা জনগণের পক্ষে ভালো। বিজেপি এমনই রাজনীতিতে বিশ্বাস করে।'
দেশের চলচ্চিত্রের মানোন্নয়নে তাঁর অবদান যে অস্বীকার করার নয়, সে কথা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলেই মানেন। হয়তো সে কারণেই এই নক্ষত্রকে শ্রদ্ধা জানাতে আসার জন্য রাজনৈতিক মত ও পথের দ্বন্দ্ব দূরে রাখতে বিশেষ অসুবিধা হল না ওঁদের তিন জনের।

আরও পড়ুন:'এক ইতিহাস আজ চলে গেলেন', তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ ব্রাত্য বসুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget