এক্সপ্লোর

Birbhum: বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা

Birbhum Accident: মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। মারমুখী জনতার সামনে প্রথমে পিছু হঠে পুলিশ।

ভাস্কর ঘোষ, বীরভূম: বীরভূমে মর্মান্তিক মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের। গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন ২ জন। কোনও ভাবে বিদ্যুতের তারে লেগে যায় মেশিনের একাংশ। নিমেষে গাড়ি সমেত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।

যাঁরা মারা গিয়েছেন তাঁরা সম্পর্কে দুই ভাই। নিহত দুজনের বাড়ি উত্তরপ্রদেশের মথুরা জেলায়। ওই দুজন ধান কাটার মেশিন নিয়ে এসেছিলেন। ওই এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তাঁরা ধান কাটছিলেন। এদিন সেই কাজেই একটি গাড়িতে ধান কাটার মেশিন নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তার উপরেই ছিল ১১০০০ ভোল্টের তার। কোনওভাবে মেশিনের একটি অংশ ওই তারে লেগে যায়। সেই সময় তার সরাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন ব্যক্তি। সদাইপুরের এক বাসিন্দার দাবি, 'এখন মাঠে ধান কাটা চলছে। মেশিন আসছিল। মেন রোডের ওপরে তার রয়েছে। তার নীচু হয়ে গিয়েছে, বারবার অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের জন্য়ই এমন হয়েছে। প্রথমে একজন ঝটকা খায়। ওকে বাঁচাতে গিয়ে আরেকজনও ঝটকা খায়।' গোটা ঘটনায় প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, 'গরিব মানুষ হুক করলে অনেক জরিমানা। জমি বেচে টাকা দিতে হয়েছে। এখন কেন কিছু হয়নি।'

কী অভিযোগ:
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাস্তায় উপর নীচু হয়ে ঝুলছিল তার। বারবার বিদ্যুৎ দফতরকে জানালেও কোনও কাজ হয়নি। এদিন দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় পুলিশ এলে তাদের উপরে ক্ষোভ গিয়ে পড়ে। দেহ উদ্ধার করতে এলে পুলিশকে বাধা দেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দফতরের কর্মীদের আসার জন্য দাবি জানাতে থাকেন তাঁরা। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে, মারমুখী জনতাকে দেখে কার্যত পিছু হঠে পুলিশ। দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। তারপরেই সিউড়ি ও সদাইপুর থানা থেকে বিপুল সংখ্যক পুলিশকর্মী ওই এলাকায় আসেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করা হয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার।

প্রাক্তন পুলিশ কর্তা সলীল ভট্টাচার্যের মন্তব্য, 'পুলিশ চাপের নীচে এমনভাবে কাজ করছে, পুলিশের উপরে সাধারণ মানুষের ক্ষোভ, অবিশ্বাস এমন হয়েছে যে কিছু হলেই পুলিশের উপর হামলা হচ্ছে। পুলিশের ওপরে মানুষের আস্থা নেই। বীরভূমের সদাইপুরের ঘটনা তারই উদাহরণ।'

শুরু রাজনৈতিক তরজা:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অভিযোগ, 'এটা দুর্ঘটনা। কিন্তু কোনও দুর্ঘটনা যদি বারবার ঘটে চলে তাহলে তা দুর্ঘটনা হয় না। এটা দফতরের গাফিলতি। পুলিশ প্রশাসনের কাজে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে।' দুঃখের ঘটনা। প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এরাজ্যের পুলিশ, বিজেপি শাসিত রাজ্যের মতো নয়। পুলিশের উপর হামলা সমর্থনযোগ্য নয়, পাল্টা আক্রমণ শান্তনু সেনের।

কলকাতাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু:
ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি ও ইজহারের স্ত্রী। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষাণা করেন চিকিৎসকরা। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন: আমেরিকার মাটি থেকে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে! কীভাবে? মাতৃদিবসের গোড়ার কথা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget