এক্সপ্লোর

Birbhum: বেআইনি ভাবে রোড ট্যাক্স আদায়ের অভিযোগ, বিক্ষোভ বিজেপির

BJP Protest: বিজেপির অভিযোগ বেআইনি ভাবে অন্য রাস্তায় টোল ট্যাক্স নেওয়া হচ্ছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বেআইনি ভাবে রোড ট্যাক্স আদায়ের অভিযোগ, বীরভূমের (Birbhum) মল্লারপুরে টোল ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গতকাল রাতে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

টোল ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ: বিজেপির দাবি, বীরভূম জেলা পরিষদের টোকেন অনুযায়ী, মহম্মদবাজারের মাসরা-ঠাকুরপুড়া রাস্তায় টোল ট্যাক্স নেওয়ার কথা। অভিযোগ, তার বদলে বেআইনি ভাবে অন্য রাস্তায় টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ, যে ওয়ার্ক অর্ডার রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মাসরা ঠাকুরপুড়া থেকে গনপুর চাঁদনিমোড় রাস্তার টোল তুলতে পারবে। কিন্তু এরা প্রশাসনের চোখের সামনে প্রকাশ্য মল্লারপুর থেকে শালবাদরা যাওয়ার রাস্তায় গোয়ালা মোড়ে টোল আদায় করছে। রবিবার টোল বন্ধের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ এই টোলটি সম্পূর্ণ অবৈধ। বারবার প্রশাসন কে জানানোর পরেও কোনো কাজ হয়নি। তাই এই আন্দোলন।                  

যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ টোলকর্মী। এই অভিযোগের প্রেক্ষিতে টোলের এক কর্মী বলেন, “আমরা জেলা পরিষদের নির্দেশে কাজ করি। আমাদের কাছে সব কাগজ আছে। বড় গাড়ি ১৭০ টাকা, ছোটো গাড়ি ৮০ টাকা নেওয়া হয়। প্রতিদিন এই রাস্তায় হাজারের বেশি ডাম্পার পাথর নিয়ে যাচ্ছে।’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বীরভূম জেলা পরিষদ। সূত্রের খবর, বীরভূমের জেলা পরিষদের দেওয়া এই টোল অনুমতি ৬ মাসের জন্য। ৩০ অক্টোবর ২০২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত অনুমতি রয়েছে। জেলা পরিষদ এক কোটি টাকার বেশি টাকাতে এই ৬ মাসের লিজ দিয়েছে।.

এদিকে বিডিও-র বিরুদ্ধে অসহযোগিতা, দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রধান-সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। কাঁথি ২ নম্বর ব্লক অফিসের সামনে ত্রিপল বিছিয়ে মেন গেট আটকে চলছে বিক্ষোভ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিডিও। উন্নয়নের কাজে বাধা দেওয়া হয়নি। ওঁরা চাইলে জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে পারেন, তৃণমূলের বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া কাঁথি ২ নম্বর ব্লকের বিডিও-র। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Assembly: সংসদে স্মোক-ক্যানকাণ্ডের জের, এবার রাজ্য বিধানসভায় কড়া নিরাপত্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget