এক্সপ্লোর

Anubrata Mondal: মমতা-অভিষেক এবং মেয়ের নামে চাদর দিতে সিউড়ির মাজারে অনুব্রত

Birbhum News: মঙ্গলবার সিউড়ির মাজারে গেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

এরশাদ আলম, বীরভূম: কয়েকদিন আগেই কলকাতা থেকে ফিরেছেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সিউড়ির (Suri) মাজারে গেলেন বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সিউড়ি এক নম্বর ব্লকের পাথরচাপুড়ি দাতাবাবার মাজারে চাদর চাপালেন অনুব্রত মণ্ডল । 

একাধিক মামলা নিয়ে কলকাতায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মন্ডল। বীরভূমে ফেরার আগেও এসএসকেএম হাসপাতালে দীর্ঘ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা রয়েছে তাঁর। বীরভূমে ফিরেও সিবিআইয়ের ফের তলব সত্ত্বেও যাননি অনুব্রত। স্বাস্থ্যের কারণে হাজিরায় যেতে পারবেন না বলেছিলেন। বাড়ি এসে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক, এমন দাবি করেছিলেন তাঁর আইনজীবী। এবার এদিন নিজেই গেলেন সিউড়ির মাজারে। 

কেন গিয়েছিলেন মাজারে? 
অনুব্রত মন্ডল বলেন, 'আমি, আমার মেয়ের নামে চাদর চাপালাম। অভিষেকের নামে চাদর চাপালাম।' মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও চাদর চাপিয়েছেন। মাজারে চাদর দিয়েছেন মৃতা স্ত্রীর নামেও। 

কেমন আছেন অনুব্রত?
প্রশ্নের উত্তরে নিজেই জানালেন সাংবাদিকদের। দুপা হেঁটে গেলেই দাঁড়াতে হচ্ছে।

সিবিআই তলব:
গরু পাচার কাণ্ড, ভোট পরবর্তী হিংসা-এমন একাধিক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। একাধিক বার তলবের পরেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দফতরে যাননি অনুব্রত। প্রথমবার কলকাতা গিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরেরবার কলকাতা গিয়ে তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তারপরে ফের গিয়েছিলেন এসএসকেএম-এ। পরে ফিরে আসেন বীরভূমে। কদিন পরেই ফের ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। কিন্তু,সেই তলব শুনে যাননি অনুব্রত। তিনি আবেদন করে জানিয়েছিলেন, তিনি অসুস্থ। যেতে পারবেন না। কিন্তু তদন্তে সবরকম ভাবে সাহায্য করবেন তিনি, আইনজীবী মারফত এই আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তাঁকে দেখা গেল সিউড়ির মাজারে। সেখানে গিয়ে চাদর চড়ালেন তিনি। পরে বেরিয়ে এসে নিজেই বললেন তাঁর অসুস্থ থাকার কথা।

আরও পড়ুন: তৃণমূলের ডেপুটি মেয়র, নাম ঘোষণা বিজেপি কাউন্সিলরের, আজব ছবি আসানসোলে

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget