এক্সপ্লোর

Paschim Bardhaman: তৃণমূলের ডেপুটি মেয়র, নাম ঘোষণা বিজেপি কাউন্সিলরের, আজব ছবি আসানসোলে

Asansol Corporation: তৃণমূল পরিচালিত পুরসভার ডেপুটি মেয়র ও বোর্ড সদস্যদের নাম ঘোষণা করল বিজেপি। পুরোটাই বিদ্রূপের ছলে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পুরনিগমের বোর্ড তৈরি হয়নি। মঙ্গলবার যিনি সাংবাদিক বৈঠক করলেন তিনি বিজেপি কাউন্সিলর। আর ডেপুটি মেয়র হিসেবে যার নাম ঘোষণা করলেন তিনি তৃণমূলের (TMC) কাউন্সিলর। পুরোটাই বিদ্রূপের ছলে।  

ভোট হয়েছে। ফল বেরিয়েছে। তারপরে সাড়ে তিনমাস কেটে গেলেও শপথ নিয়েছেন শুধুমাত্র চেয়ারম্যান ও মেয়র (Mayor)। এখনও বোর্ডই গড়া হয়নি। এমনই ছবি আসানসোল পুরনিগমের। বারবার বোর্ড গড়ার দাবিতে আওয়াজ তুলেছেন আসানসোল পুরসভা বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারি। বারবার বলেও লাভ হয়নি বলে অভিযোগ। আদালতের দরজাতেও গিয়েছেন তিনি। এবার এমনই অভিনব প্রতিবাদ। তৃণমূল পরিচালিত পুরসভার ডেপুটি মেয়র (Deputy Mayor) ও বোর্ড সদস্যদের নাম ঘোষণা করল বিজেপি। 

এদিন সাংবাদিক বৈঠকে আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারি বলেন, 'ডেপুটি মেয়রের নাম তো আমাদের দাদা বললেনই, উজ্জ্বল দা, খুব ভাল মানুষ। উজ্জ্বল চট্টোপাধ্যায়, উনি একজন অভিজ্ঞ মানুষ। প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন বিধায়ক। তো উনি আমার মনে হয় খুব ভালভাবে কাজকর্ম করতে উঠতে পারবেন।' উজ্জ্বল চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং কুলটির প্রাক্তন বিধায়ক। 

বিজেপির অভিযোগ:
গত ১৪ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার ফল ঘোষণা হয়েছে। কিন্তু সাড়ে তিন মাসের মধ্যে শপথ নিয়েছেন শুধুমাত্র মেয়র ও চেয়ারম্যান। অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের নাম ডেপুটি মেয়র হিসেবে ঘোষণা করা হলেও, তাঁরা শপথ নেননি। মেয়র পারিষদদের নামও ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের বদলে অভিজিৎ ঘটক বাজেট পেশ করেন বলে অভিযোগ তোলে বিজেপি। প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন গেরুয়া শিবিরের কাউন্সিলররা। এরপরই কটাক্ষের সুরে নিজেদের মতো করে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ সদস্যদের নাম ঘোষণা করে দেয় বিজেপি। 

তৃণমূলের কটাক্ষ:
বিজেপির কাজকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, 'ওরা আগে নিজের দল বাঁচাক, আমরা দরজা খুলে দিলে অনেকেই চলে আসবে।' কটাক্ষ করেছেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, 'কোনও কাউন্সিলর বাজেট পেশ করেননি, বাজেট পেশের প্রস্তাব করেছিলেন অভিজিৎ ঘটক। মেয়রই পরে এসে করেছেন। ওনারা পুরো মিটিংয়ে কখনও থাকেন না, ছবি তোলাতেই ব্যস্ত থাকেন।'

পুরসভার কী ছবি:
গত পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল জিতেছে ৯১টি ওয়ার্ডে। বিজেপির দখলে ৭টি। কংগ্রেস পেয়েছে ৩টি। বামেদের দখলে গিয়েছে ২টি। নির্দলরা তিনটি ওয়ার্ডে জয়লাভ করেছে। পরে কংগ্রেসের একজন ও দুই নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় ৯৪।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী পিয়ালি বসাকের হাতে এক লক্ষ টাকা তুলে দিল হুগলি জেলা সিপিএমের ছাত্র-যুবরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget