এক্সপ্লোর

Birbhum News: অনুব্রতর গ্রেফতারির পর ফের বীরভূমে সক্রিয় সিবিআই, ভোট পরবর্তী হিংসা নিয়ে তল্লাশি, জিজ্ঞাসাবাদ, আটক ৩

Post Poll Violence Case: শান্তিনিকেতনে সিবিআই-এর অস্থায়ী শিবিরে আটক করা তিন জনকে নিয়ে পৌঁছেছে সিবিআই।

আবির দত্ত, বোলপুর: গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই এ বার ভোট পরবর্তী সন্ত্রাস মামলা সক্রিয় (Post Poll Violence Case) হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। বীরভূম (Birbhum) জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। কঙ্কালীতলা থেকে তিন জনকে আটকও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠানো হয়েছে আরও তিন জনকে। 

ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জুড়ে তল্লাশি সিবিআই-এর, আটক ৩

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। দীর্ঘ দিন ধরে তদন্ত করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার আচমকাই তাঁদের একটি দল বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। কঙ্কালীতলা-সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ জনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তিন জনকে আটক করা হয়। তলব করা হয় আরও তিন জনকে। 

শান্তিনিকেতনে সিবিআই-এর অস্থায়ী শিবিরে আটক করা তিন জনকে নিয়ে পৌঁছেছে সিবিআই। তাঁরা সরাসরি হিংসায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। এ ছাড়াও, যে তিন জনকে ডেকে পাঠানো হয়, তাঁরাও শিবিরে পৌঁছেছেন বলে খবর। 

আরও পড়ুন: Jharkhand Cash Scam: ঝাড়খণ্ডের বিধায়কের থেকে টাকা উদ্ধারের তদন্তে অসমের ব্যবসায়ীকে আজ ফের তলব সিআইডি-র

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এঁরা প্রত্যেকেই ভোট পরবর্তী হিংসায় যুক্ত ছিলেন। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা সকলেই তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। তবে সিবিআই-এর তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 

সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট সুকান্ত মজুমদার

কিন্তু শনিবার বীরভূমে সিবিআই তল্লাশি চালালেও, তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য়, "ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআই-এর আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হতো।" এর আগে সিবিআই-এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget