এক্সপ্লোর

Jharkhand Cash Scam: ঝাড়খণ্ডের বিধায়কের থেকে টাকা উদ্ধারের তদন্তে অসমের ব্যবসায়ীকে আজ ফের তলব সিআইডি-র

Businessman Summoned By CID: ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের তদন্তে অসমের ব্যবসায়ীকে তলব করল সিআইডি। আজ বিকেল চারটে নাগাদ অশোক ধানুকা নামে ওই ব্যবসায়ীকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঝাড়খণ্ডের (jharkhand) বিধায়কের (MLA) গাড়ি থেকে টাকা (money) উদ্ধারের তদন্তে অসমের (assam) ব্যবসায়ীকে (businessman) তলব (summon) করল সিআইডি (CID)। আজ বিকেল চারটে নাগাদ অশোক ধানুকা নামে ওই ব্যবসায়ীকে ভবানী ভবনে (Bhawani Bhawan) ডেকে পাঠানো হয়েছে। সিআইডি সূত্রে খবর, গোটা ঘটনায় সরাসরি যোগ থাকতে পারে তাঁর। বিষয়টি নিয়ে তাই সরাসরি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি আধিকারিকরা।

কী ঘটেছে?
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক ধানুকাকে আগেও তাঁর গুয়াহাটির বাড়িতে তলবের নোটিস দিতে গিয়েছিল সিআইডি। কিন্তু সূত্রের খবর, সে বার তাতে বাধা দেয় গুয়াহাটি পুলিশ। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রাখা হয় বলে অভিযোগ। সঙ্গে খবর, নোটিস পাঠালেও প্রথম বার হাজিরা দেননি অশোক। পরে আবার তাঁকে নোটিস দেওয়া হয়। আজ বিকেল ৪টে নাগাদ সিআইডির সদর দফতর ভবানী ভবনে তাঁকে আসতে বলা হয়েছে। তবে তিনি এবারও আসবেন কিনা, সেটা স্পষ্ট নয়। তদন্তকারীদের ধারণা, ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে সরাসরি যোগসাজশ রয়েছে অশোক ধানুকার। বিধায়কদের থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা ওই ব্যবসায়ীর থেকেই কোনও ভাবে তাঁদের কাছে পৌঁছেছিল কিনা এবং গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে, সে সবই জানতে চায় সিআইডি। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। 

প্রেক্ষাপট...
হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল হালেই। পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই ওই নোটের বান্ডিল ধরা পড়ে। প্রথমে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক ও পরে গ্রেফতার করা হয়। টাকা গোনার জন্য আনা হয় মেশিন। ওই ৩ কংগ্রেস বিধায়ক হলেন রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উৎস জানতে তদন্তে নামে রাজ্যের গোয়েন্দারা। তাঁদের দাবি, নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তদন্তে এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা। এরপরেই অসমে রওনা হন রাজ্যের তদন্তকারী গোয়েন্দারা। কিন্তু গুয়াহাটির ওই ব্যবসায়ীকে প্রথম নোটিস ধরাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিআইডি অফিসারদের। তাই দ্বিতীয় নোটিস। 
এবার কি আসবেন তিনি? অপেক্ষা বিকেলের।  

আরও পড়ুন:' আমাদের চোর বলে উত্যক্ত করলে এলাকাছাড়া হতে হবে ' ফের হুমকি সৌগতর মুখে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget