এক্সপ্লোর

Birbhum Bomb Blast : বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ! বীরভূমে ফের মৃত্যু, আহত তৃণমূল নেতার ভাই

Bomb Blast Death : পুলিশের অবশ্য এখনও নিশ্চিত করে জানানো হয়নি, বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল বোমা নাকি বাইক লক্ষ্য করে উড়ে এসেছে বোমা। ঘটনার জেরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ স্পষ্ট হয়নি এখনও তবে বঙ্গজুড়ে ক্রমশ যেন গাঢ় হচ্ছে রক্তের লাল দাগ। ফের একবার রক্তাক্ত হল বীরভূম (Birbhum)। মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। প্রাণহানি, আহত হওয়ার উদ্বেগ, আতঙ্কের খবরের মাঝেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অন্য একটি তথ্যে।

স্থানীয়দের দাবি, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় ঘটেছে বিস্ফোরণ (Bomb Blst) ! আর যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি স্থানীয় তৃণমূল (TMC) নেতার ভাই। যে খবর সামনে আসার পরই আবার শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যদিও উঠে আসছে অন্য একটি তত্ত্বও। যেখানে দাবি, তৃণমূল নেতার ভাই ও তাঁর সঙ্গীকে বাইকে যেতে দেখে ছোড়া হয়েছে বোমা। পুলিশের অবশ্য এখনও নিশ্চিত করে জানানো হয়নি, বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল বোমা নাকি বাইক লক্ষ্য করে উড়ে এসেছে বোমা।

বাসন্তীর পর বীরভূম

পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত হয়েছে বাসন্তী। বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম ৪। বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এলাকায় তীব্র বারুদের গন্ধ। ৭ জনের নামে এফআইআর। বাড়িমালিক-সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোমার আঘাতে মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, রাত ১০ টা নাগাদ মাড়গ্রামের হাসপাতাল মোড়ে ঘটে বোমা বিস্ফোরণ। তীব্র আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন রাস্তায় পড়ে রয়েছেন দুই যুবক। তাঁদের রামপুরহাট হাসপাতালে (Rampurhat Hospital) নিয়ে গেলে জানা যায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 

আহত পঞ্চায়েত প্রধানের ভাই

মৃতের নাম নিউটন শেখ। আর আহতের নাম লাল্টু শেখ। যিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। স্থানীয়রা দাবি করেছেন, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ঘটেছে দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকা হাসপাতাল মোড়ে সন্ধের দিকে ঘটনাটি ঘটলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। আর যে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

একযোগে শাসকদলকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অভিযোগ করেছে বিরোধীরা। পাল্টা তৃণমূল শিবিরের অভিযোগ বিরোধীদের দিকে। তাঁদের দাবি, রাজনৈতিক লড়াইয়ে জায়গা না পেয়ে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে বিরোধীরা। 

আরও পড়ুন- তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় পুলিশকেই রাস্তায় ফেলে মারধর মত্তদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget