এক্সপ্লোর

Coal Smuggling : পাচারের চেষ্টা ? বীরভূমে প্রায় ৮০ টন কয়লা বোঝাই ট্রাক আটক

Birbhum News : কয়লা পাচারকাণ্ড নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। তার মাঝেই আটক কয়লাবোঝাই ট্রাক।

এরশাদ আলম, বীরভূম : বীরভূম থেকে বেআইনি কয়লা বোঝাই ট্রাক আটক। গতকাল রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কের ওপর ৪টি কয়লা বোঝাই ট্রাক আটক করে দুবরাজপুর থানার পুলিশ (Dubrajpur Police Station)। পুলিশের দাবি, প্রায় ৮০ টন কয়লা বেআইনিভাবে পাচার (Illegal Coal Smuggling) করা হচ্ছিল। তবে ৪টি ট্রাকেরই চালক ও খালাসিরা পলাতক।  

কয়লার আঁচ রাজ্য-জুড়ে

নিয়োগ দুর্নীতি (Recrutment Scam), গরু পাচার (Cow Smuggling Scam) এবং কয়লা পাচার (Cow Smuggling Scam)। এই তিন ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। কয়লাকাণ্ডে দিল্লিতে ইডি’র (Enforcement Directorate) দফতরে হাজিরা দিয়েছেন একাধিক আইপিএস অফিসার। টিমিএসপি-র মঞ্চ থেকে আশঙ্কা প্রকাশের ২৪ ঘণ্টা কাটার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডেকে পাঠিয়েছে ইডি। অন্যদিকে, ১০ জন পুলিশ অফিসার ও কর্মীকে ভবানীভবনে তলব করে, তদন্তে নেমেছে সিআইডি’ও। আর এই পরিস্থিতিতে বীরভূমের দুবরাজপুরে ৪টি কয়লাবোঝাই ট্রাক আটক করল পুলিশ।

বেআইনি পাচারের চেষ্টা বানচাল

ট্রাকগুলিতে বেআইনিভাবে কয়লা পাচার হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) পাণ্ডবেশ্বর থেকে কয়লা বোঝাই ট্রাক ঢুকে পড়ে বীরবূমের (Birbhum) দুবরাজপুরে। রানিগঞ্জ মোড়গ্রামে, ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর, সোমবার রাতে ৪টি ট্রাককে থামায় দুবরাজপুর থানার পুলিশ। প্রায় ৮০ টন কয়লা উদ্ধার হয়। ৪টি ট্রাকেরই চালক ও খালাসিরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর। 

শুরু রাজনৈতিক তরজা

প্রায় ৮০ টন কয়লা উদ্ধার ও বেআইনিভাবে পাচারের চেষ্টা বানচালের খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। দুবরাজপুরের বিজেপি (BJP) বিধায়ক অনুপ সাহা বলেছেন, 'গোটা জেলা জুড়ে পুলিশের মদতেই চলছে পাচার। যা ধরা হচ্ছে তা আইওয়াশ পাচার হচ্ছে প্রচুর। দু’একটি গাড়ি ধরছে আইওয়াশ করার জন্য।' অপরদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, 'পুলিশ ভাল কাজ করছে। এক এক সময় বাইরে থেকেও কয়লা পাচার হচ্ছে। পুলিশ সক্রিয় আছে। বিজেপি যা বলছে, তার কোনও গুরুত্ব নেই।'

আগেও আটক

জেলা পুলিশ সূত্রে খবর, ২৬ অগাস্ট এই রাস্তাতেই  প্রায় ৫০ টন কয়লা বোঝাই ডাম্পার আটক করেছিল খয়রাশোল থানা। ১৩ অগাস্ট এখানে ১২ টন কয়লা বোঝাই ট্রাক আটক করে দুবরাজপুর থানা। দু’সপ্তাহের মাথায় ফের ৮০ টন বেআইনি কয়লা-সহ ট্রাক আটক করল দুবরাজপুর থানা।

আরও পড়ুন- ‘আপনি ভাল কাজ করছেন, আপনার মতো চালিয়ে যান,বলেছেন মুখ্যমন্ত্রী’ মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget