এক্সপ্লোর

Mohua Moitra: সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র

এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। 

কলকাতা: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে নতুন মোড়। সংসদের এথিক্স কমিটির সামনে ৩১ অক্টোবর হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র (Mohua Moitra)। এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। 

বিতর্কে নতুন মোড়: হিরানন্দানি গ্রুপের থেকে উপহারের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। যে অভিযোগ  তুলেছেন, তাঁরই প্রাক্তন বন্ধু অনন্ত জয় দেহাদ্রাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানির সই সম্বলিত একটি হলফনামা সামনে এসেছে। যার পাল্টা বিবৃতি দিয়েছেন সাংসদ নিজেও। এই ঘটনায় অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) বৃহস্পতিবার এথিক্স কমিটির সামনে হাজিরা দেন। ৩১ অক্টোবর তলব করা হয়েছে মহুয়া মৈত্র। কিন্তু হাজিরা দিচ্ছেন না তিনি। সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, 'আমাকে গতকাল সন্ধে ৭.২০-এ ইমেল করে সমনের কথা জানানো হয়। তার আগে সংবাদমাধ্যমে সমনের কথা ঘোষণা করে দেন এথিক্স কমিটির চেয়ারম্যান। ৪ নভেম্বর পর্যন্ত আমার সংসদীয় এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে থাকা সম্ভব নয়।'

সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। তিনি মহুয়ার বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে চিঠি লেখেন। সেই চিঠির ভিত্তিতে বিজেপি সাংসদ দুবে চিঠি দেন লোকসভার স্পিকারকে। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করার আবেদনও বিজেপি সাংসদ।দ্রুততার সঙ্গে স্পিকার বিষয়টি লোকসভার এথিকস কমিটির কাছে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার লোকসভার এথিকস কমিটি মহুয়ার প্রাক্তন বন্ধু ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ডেকে পাঠিয়েছে।তার ঠিক আগে হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানির চাঞ্চল্য়কর বিবৃতি আগেই সামনে এনেছে সংবাদসংস্থা পিটিআই।

বিবৃতিতে দর্শন দাবি করেছেন, ২০১৭ সালে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় তাঁর মহুয়া মৈত্রর সঙ্গে পরিচয় হয়। তখন মহুয়া বিধায়ক ছিলেন। কুকুরের মালিকানা নিয়ে যে প্রাক্তন বন্ধুর সঙ্গে মহুয়া মৈত্রর বিরোধ চলছে, কার্যত তাঁর এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগকেই মান্য়তা দিয়ে দর্শন হিরনন্দানি দাবি করেছেন, মহুয়া মৈত্র অত্যন্ত উচ্চাকাঙ্খী এবং খুব দ্রুত জাতীয় স্তরে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। তাঁর বন্ধুরা তাঁকে পরামর্শ দেন, অল্প সময়ে নাম করতে হলে, নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হবে। কিন্তু, মোদির সরকারি নীতি হোক কিংবা ব্য়ক্তিগত জীবন, এতটাই নিখুঁত এবং দাগমুক্ত যে তাঁকে আক্রমণের কোনও সুযোগই ছিল না। তাই মহুয়া মৈত্রর ধারনা হয়, নরেন্দ্র মোদিকে আক্রমণ করার একমাত্র উপায় হচ্ছে গৌতম আদানি ও তাঁর গ্রুপকে আক্রমণ করা কারণ, দু-জনই একই রাজ্য গুজরাত থেকে এসেছেন। মহুয়া আদানির বিরুদ্ধে কিছু প্রশ্ন তৈরি করেন, যে প্রশ্নগুলো তিনি সংসদে তুলবেন, যাতে আদানি গোষ্ঠীকে নিশানা করে সরকারকে অস্বস্তিতে ফেলা যায়। সাংসদ হিসাবে মহুয়া মৈত্রর যে ইমেল আইডি, সেটাও তিনি আমাকে পাঠান, যাতে আমি তাঁকে আরও তথ্য দিতে পারি এবং তিনি সেগুলো সংসদে তুলতে পারেন। সেই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। এখানেই থামেননি হিরানন্দানি গ্রুপের সিইও, কার্যত স্বীকারোক্তির সুরে তিনি এই দাবিও করেছেন, যে মহুয়া মৈত্র তাঁর সংসদের পোর্টালের লগ-ইন এবং পাসওয়ার্ডও তাঁকে দিয়ে দেন, যাতে প্রয়োজন হলে, তিনি মহুয়া মৈত্রর হয়ে সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন।

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget