এক্সপ্লোর

Birbhum: বীরভূমের মাটিতে একজোট বাম-কংগ্রেস? পাড়ুইয়ে একসঙ্গে ডেপুটেশন

Panchayat Election: পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি নিয়ে রবিবার পাড়ুই থানায় গণ ডেপুটেশন দিল বাম ও কংগ্রেস।

ভাস্কর মুখার্জি, বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল বন্দি রয়েছেন তিহাড় জেলে। এদিকে, বীরভূমের মাটিতে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে বিরোধী শিবির। কেষ্টভূমে ক্রমেই কাছাকাছি আসছে বাম-কংগ্রেস।

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঠিকানা আপাতত তিহাড় জেল। বীরভূমের সংগঠন দেখার দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে পঞ্চায়েত ভোটের 'ব্লু প্রিন্ট' তৈরি হচ্ছে অনুব্রতকে ছাড়াই। আর এই পরিস্থিতিতে, সাগরদিঘির পর এবার, বীরভূমের মাটিতে ক্রমশ একজোট হচ্ছে বাম-কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে লড়াইয়ের ময়দান তৈরি করছে দুই শিবিরই। 

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি নিয়ে রবিবার পাড়ুই থানায় গণ ডেপুটেশন দিল বাম ও কংগ্রেস। কর্মসূচিতে অংশ নেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সাগরদিঘি তে বোঝা গিয়েছে তৃণমূল হারাতে বিজেপিকে দরকার নেই। বাম, কংগ্রেস জোট দরকার।' ওই কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ কংগ্রেস জেলা সভাপতির। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, 'অভিষেক বীরভূমে ঢোকার আগে একের পর এক তৃণমূল নেতা দল ছাড়ছে।' 

সুকন্যা মণ্ডলেরও গ্রেফতারির পর বোলপুরে কেষ্টর শুনসান বাড়ির বাইরে চোখে পড়েছিল একটি পোস্টার। যাতে লেখা ছিল জেলা সভাপতির বাড়িতে সাক্ষাৎ করতে কেউ ভিড় করবেন না। সাক্ষাৎ করার জন্য জেলা পার্টি অফিসে বেলা ৩ টে থেকে সন্ধে ৬ টা অবধি যোগাযোগ করুন। এই পরিস্থিতিতে, কংগ্রেস-সিপিএমের একজোট হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


এর আগে পশ্চিম মেদিনীপুরে অন্য ছবি:
চলতি বছরেই পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরে বাম ও কংগ্রেসের নামে একই লেটারহেডে ডেপুটেশন জমা পড়েছিল খড়্গপুরের মহকুমা শাসকের কাছে। সেই ঘটনায় অবশ্য দলের নেতাদের কাছে শোকজ করেছিল কংগ্রেস জেনা নেতৃত্ব। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শোকজ করেছিল কংগ্রেসের জেলা নেতৃত্ব। কখন, কীভাবে খড়গপুরে কংগ্রেস ও সিপিএম দুই দল একসঙ্গে জুড়ল? তাদের যৌথ লেটারপ্য়াডই বা কবে ছাপানো হল? এই প্রশ্ন তোলার পাশাপাশি, কাল্পনিক সংগঠনের নামে ছাপা লেটারপ্যাডে সই করা দলের শৃঙ্খলার বিরোধী বলে নোটিস দেওয়া হয়েছিল কংগ্রেস নেতাদের। 


আরও বলুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget