এক্সপ্লোর

Birbhum Blast Death : 'মাড়গ্রামে জোড়ামৃত্যুর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব' বিস্ফোরক অভিযোগ অভিযুক্তের স্ত্রীর

West Bengal News : আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ। বাকি ২ জনকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পদধ্বনির মাঝেই বারুদের গন্ধ, প্রিয়জন হারানোর শোক ও কান্নায় থমথমে বীরভূমের (Birbhum) মাড়গ্রাম। বোমা বিস্ফোরণে জোড়া মৃত্যুর শোকে যেমন একদিকে বিহ্বল তাঁদের পরিবার, অন্যদিকে তেমনই ক্রমাগত চড়ছে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগের পারদ। এর মাঝেই বিস্ফোরণ কাণ্ডের পিছনে  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করলেন অন্যতম অভিযুক্তের স্ত্রী। 

বিস্ফোরক অভিযোগ

অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রী-র অভিযোগ, 'মাড়গ্রামে জোড়ামৃত্যুর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব'। তাঁর স্বামী তৃণমূলের সক্রিয় সদস্য বলেও দাবি করেছেন সুজাউদ্দিন স্ত্রীর দাবি। তাঁর স্বামীকে তৃণমূলেরই লোক ফাঁসিয়েছে, গোষ্ঠীদ্বদ্বের জেরেই এই ঘটনা বলেই অভিযোগ ধৃত অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রীর। প্রসঙ্গত, গোটা ঘটনার পিছনে আগে থেকেই রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। তৃণমূল শিবিরেরে তরফে অবশ্য বিরোধীদের নিশানা করার পাশাপাশি উঠে এসেছে মাওবাদী প্রসঙ্গও। যদিও ঘটনার পর স্থানীয়দের দাবি ছিল, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে মৃত্যু হয়েছে নিউটন শেখের। তখন গুরুতর আহত হওয়ার পর গতকাল এসএসকেএমে মারা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার ভাই লাল্টু শেখ। 

এদিকে, নেপথ্যে রয়েছে কংগ্রেস (Congress), দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি (BJP) করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। এই ঘটনায় দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন ঘটনাস্থলে যান বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল ও হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। মৃত নিউটন শেখ ও লাল্টু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। কংগ্রেস যোগের অভিযোগ উড়িয়ে অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রী বলেছেন, 'আমার স্বামী তৃণমূলই করেন। দরকারে খোঁজ নিয়ে দেখুন।'

গ্রেফতার ৬ জন

আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ। বাকি ২ জনকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। খুন, বিস্ফোরক রাখা-সহ একাধিক অভিযোগ আছে ধৃতদের বিরুদ্ধে। এদিকে এসএসকেএমে ময়নাতদন্তের পর মাড়গ্রামে পৌঁছেছে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ। বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম লাল্টু শেখের গতকাল এসএসকেএমে মৃত্যু হয়। 

আরও পড়ুন- 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ

 

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget