এক্সপ্লোর

Birbhum News: মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

কীভাবে ওই ঘটনা ঘটল, এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। সেই ঘটনায় এদিন বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।

সোমবার, ময়ূরেশ্বরের ওই প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে ওই ঘটনা ঘটল, এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। 

মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ! সেই ডাল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া! সবার নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে West Bengal Commission for Protection of Child Rights বা WBCPCR. বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যাান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।  কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।  

ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে গত সোমবার। মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হয় রামপুরহাট হাসপাতালে। ঘটনার প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ভাঙচুর করা হয় এক শিক্ষকের মোটর বাইক।

ওই ঘটনায় শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। পাশাপাশি, ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। 

'মিড ডে মিল কাণ্ড'-এ শোকজ

বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে সাপ মেলার পরের দিনই আসরে নামলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। সিউড়ির একটি স্কুলে পড়ুয়াদের সঙ্গে বেঞ্চে বসে মিড ডে মিল খেলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।                                                  

সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি, ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ পড়ে থাকতে দেখা যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। এ নিয়ে তোলপাড় পড়ে যায়। রাতারাতি শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর।

মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। পডুয়াদের মাথার ওপর তখন দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে মাকড়সা।

বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'সরকার ছাত্রছাত্রীদের জন্য যে মিড ডে মিলের বরাদ্দ দিচ্ছে, তাতে খাবারটা খাবারের মতো হওয়া উচিত। সেই জন্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, আমি সামাজিক জাগরণের কথা বলছি। অভিভাবকদেরও একটু নজর দিতে হবে।' এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget