এক্সপ্লোর

Birbhum News: ধারের টাকা ফেরত চাওয়ায় চড়াও, মুম্বইয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক

Birbhum News Update: কেটে নেওয়া হয় ২টি কান। গুরুতর জখম অবস্থায় কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: মুম্বইয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। ধারের টাকা ফেরত চাওয়ায় বীরভূমের নলহাটির ওই শ্রমিকের ২টি কানই কেটে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে এসেছেন ২৫ বছরের রাহুল সিংহ। ৮ মাস আগে মুম্বইয়ের মালাডে রাজমিস্ত্রির কাজ করতে যান নলহাটির যুবক। তাঁর অভিযোগ, ঠিকাদারকে ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন। বাড়ি আসার সময় সেই টাকা ফেরত চাইতেই তাঁর ওপর ব্লেড নিয়ে হামলা চালান ঠিকাদার ও তাঁর সঙ্গীরা। কেটে নেওয়া হয় ২টি কান। গুরুতর জখম অবস্থায় কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

অভিযোগ, পাওনা টাকা চেয়েছিলেন ঠিকাদারের কাছে। এটাই ছিল তাঁর ‘অপরাধ’। তা নিয়ে গোলমালের জেরে বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের উপরে ব্লেড দিয়ে হামলা হয়েছে। কেটে নেওয়া হয়েছে ওই যুবকের দু'টি কানই! মুম্বইয়ে যে ঠিকাদারের অধীনে তিনি কাজ করেন, তাঁর দলবলই হামলা চালিয়েছে বলে রাহুল সিংহ নামে ওই পরিযায়ী শ্রমিকের অভিযোগ। আতঙ্কের স্মৃতি নিয়ে সোমবার নিজের বাড়ি, নলহাটিতে ফিরে এসেছেন বছর পঁচিশের রাহুল। রাহুলের বাড়ি নলহাটির ৫ নম্বর ওয়ার্ডে। বাড়িতে মা, বাবা ও বোন আছেন। বাবা শারীরিক অক্ষমতার কারণে তেমন কাজ করতে পারেন না। মা পরিচারিকার কাজ করেন। আর্থিক অনটনে সংসারে কিছুটা সুরাহা করতে সাত-আট মাস আগে রাহুল মুম্বইয়ে যান রাজমিস্ত্রির কাজ করতে।

রাহুল বলেন, “অনেক দিন বাড়ি ফিরিনি। তাই বাড়ি আসার আগে মালিকের কাছ থেকে পাওনা টাকা চাইতে যাই। মালিক টাকা দেননি, উল্টে বাড়ি আসাও যাবে না বলে হুমকি দিয়েছিলেন।” রাহুলের দাবি, পাওনা টাকা না পেয়ে ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। রাহুলের অভিযোগ, সে কথা জানতে পেরেই ঠিকাদারের লোকজন মারধর করার পাশাপাশি ব্লেড দিয়ে হামলা চালায়। স্থানীয় একটি হাসপাতালে ওই যুবক চিকিৎসা করান। অস্ত্রোপচার করে রাহুলের দু'টি কানেরই বাইরের দিকের অংশ বাদ গিয়েছে। রাহুলের পরিবার হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন। যুবকের মা দীপা সিংহ বলেন, “সংসারে অনটন। ছেলে পেটের দায়ে মুম্বইয়ে কাজ করতে গিয়েছিল। তার পরেই এমন নৃশংস ঘটনা। আমার ছেলের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চরম শাস্তি চাই।” পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget