এক্সপ্লোর

Birbhum News: কোর কমিটি নিয়ে অব্যাহত বিতর্ক, মন্তব্য থেকে সরলেন রামপুরহাটের বিধায়ক

West Bengal News: অনুব্রত মণ্ডলের জেলমুক্তির পর থেকে প্রতিদিন রাজনৈতির সমীকরণ বদলাচ্ছে বীরভূমে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমে কোর কমিটির অস্তিত্ব নিয়ে বিতর্ক অব্যাহত। শনিবার কোর কমিটি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় (Ashis Banerjee)। পরের দিনই সেই মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। কোর কমিটি নিয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বলে দাবি তাঁর।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জেলমুক্তির পর থেকে প্রতিদিন রাজনৈতির সমীকরণ বদলাচ্ছে বীরভূমে। সবচেয়ে বেশি বিতর্ক বেধেছে কোর কমিটি নিয়ে। কেষ্ট ফেরার পরেই জেলা পার্টি অফিস থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হোর্ডিং। সেই নিয়ে বিতর্কের মাঝেই শনিবার কোর কমিটির অস্তিত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক। ২৪ ঘণ্টার মধ্যেই আবার সেখানে থেকে ৩৬০ ডিগ্রি ঘুরেও গেলেন তিনি। রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়েছেন। কোর কমিটি যদি ভেঙে দিতে হয় তিনি ভাঙবেন। উপরে থেকে যা নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা মেনে চলব।''

গরু পাচার মামলায় প্রায় আঠারো মাস তিহাড় জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেই জাামিন পেয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন। তারপর থেকে তাঁর বাড়িতে যাওয়া আসা লেগেই আছে বীরভূমের তৃণমূল নেতা কর্মীদের। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ। শুধু আশিস বন্দ্যোপাধ্যায়ই নন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যও কোর কমিটি নিয়ে ধন্দ বাড়িয়েছে। বীরভূমের তৃণমূল সাংসদ বলেন, "কোর কমিটি যখন এখনও আছে তাহলে কোর কমিটির এখনও তো অস্তিত্ব আছে, কিন্তু কী হবে বা কে জোর দেবে আমার কোনও ধারনা নেই, এখনও পর্যন্ত ধারনা নেই।''

আর এই আবহে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, "বর্তমান যে পরিস্থিতি বীরভূমের রাজনীতিতে তৃণমূলের হয়েছে, সেই জায়গায় তৃণমূল এখন ঠিক করতে পারছে না কী করব, একজন যাচ্ছে কেষ্টবাবুর বাড়ি, সে বলছে দাদার সঙ্গে কথা হয়ে গেল, আর একজন দাদর বড়ি ঢুকতেই পারছে না, রাজনীতিতে কখন কে কার বন্ধ, কে কার শত্রু, তৃণমূলের কাছে সেটা শিখতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest:বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে সামিল নাগরিক সমাজও

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget