এক্সপ্লোর

Rampurhat Medical College: জলমগ্ন হাসপাতাল, ডুবল এক্স-রে-রুম! পরিষেবা বন্ধে ফিরতে হচ্ছে 'অসহায়' রোগীদের

Birbhum Rampurhat Medical College: জরুরি বিভাগের রোগীদের এক্স-রে পরিষেবা দেওয়াই বন্ধ হয়ে গেল শুক্রবার থেকে।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: রাতভর টানা বৃষ্টি, আর তাতেই বীরভূমে ফিরল জলছবি। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকাশি ব্যবস্থার ত্রুটি নিয়ে রোগী ও তাঁদের পরিজনের অভিযোগ বিস্তর। এ বার টানা বৃষ্টিতে জল ঢুকল হাসপাতালের বিভিন্ন বিভাগে। 

হাসপাতালের পুরনো ভবনের ভিতরে থাকা পিপিপি মডেলের এক্স-রে রুমে জল ঢুকে যাওয়ায় জরুরি বিভাগের রোগীদের এক্স-রে পরিষেবা দেওয়াই বন্ধ হয়ে গেল শুক্রবার থেকে। একই ভাবে বন্ধ রয়েছে স্ক্যান মেশিন। 

এর ফলে রোগীদের বাইরে থেকে বেশি অর্থের বিনিময়ে এক্স-রে এবং স্ক্যান করাতে হচ্ছে। হাসপাতাল ভবনের বাইরের চত্বরও জল থইথই। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হয়েছে সকলকে। রামপুরহাট মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিধানসভায় আছি। জল নিকাশি সমস্যা নিয়ে শনিবার পূর্ত হাসপাতালের বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলব।”

নিকাশি ব্যবস্থার ত্রুটিতে সামান্য বৃষ্টিতেও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে বছর ছয়েক আগে মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবন তৈরি হওয়ার সময় থেকে এই সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল ভবনের সামনে জমা জল সরাতে তিনটি পাম্প বসিয়েও সুরাহা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের প্রধান প্রধান নিকাশি নালার সঙ্গে জাতীয় সড়কের ধারে নিকাশি নালার সংযোগ আছে। জাতীয় সড়কের ধারে নালা পরিষ্কার না-থাকার জন্যই হাসপাতালের জল বেরোতে পারছে না।

তথা উপাধ্যক্ষ (এমএসভিপি) পলাশ দাস জানান, এর আগেও জল ঢুকে যাওয়ায় পিপিপি মডেলের এক্স-রে রুমে শর্ট সার্কিট হচ্ছিল। এর ফলে এক্স-রে বন্ধ রাখা হয় ৫ দিন থাকে। যন্ত্ৰ সারাই করে পরিষেবা চালু হয়। কিন্তু, শুক্রবার পুনরায় জল ঢুকে ফের সমস্যা দেখা দিয়েছে। এ দিন সকালে এক্স-রে ঘরে গিয়ে দেখা যায় ঘরের ভিতর থেকে জল কর্মীরা বের করার চেষ্টা করছেন। কর্মীরা জানান জুলাইয়ের প্রথম সপ্তাহে জল ঢুকে এক্স-রে যন্ত্রের বোর্ড ও নেটওয়ার্ক কেবল খারাপ হয়ে গিয়েছিল। প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে ৫ দিন পরে পরিষেবা চালু করা হয়। এই অবস্থায় আবারও জল ঢুকে বোর্ড খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে। 

আরও পড়ুন, দ্বারকার জলের ভাসছে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ হল দাহকাজ

বীরভূমের জলছবি

দ্বারকা নদীর জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানে। জলমগ্ন অংশে বন্ধ রয়েছে দাহকাজ। জলমগ্ন কঙ্কালিতলা মন্দির চত্বরও। জলের তলায় বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর ২টি অস্থায়ী সেতু। ঝুঁকি নিয়ে, বিপজ্জনকভাবে রেলসেতু ধরে যাতায়াত করছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধ রয়েছে বোলপুর-রামপুরহাট এবং সাঁইথিয়া-বহরমপুরের মধ্যে। অন্যদিকে, কুয়ে নদীর জলে ভাসছে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। সেতু ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের মধ্যে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। ফাটল ধরেছে কুয়ে নদীর বাঁধে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতি। ইলামবাজারে শাল নদীর জল সেতুর ওপরে উঠে যাওয়ায় পাড়ুই যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জয়দেবে ভেঙে গেছে অজয় নদীর অস্থায়ী সেতু। এর ফলে, বীরভূমের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যাহত হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget