এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে করোনাবিধিতে বেশ কিছু বদল, জারি নয়া বিজ্ঞপ্তি

Birbhum Covid Restrictions: বিধিনিষেধের (Covid Restrictions) দিন বাড়াল রামপুরহাট পুরসভা। বিধিনিষেধের দিন বাড়িয়েছে সাঁইথিয়া ও দুবরাজপুর পুরসভাও

এরশাদ আলম ও নান্টু পাল, বোলপুর: রাজ্যে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ (Corona Case)। কিন্তু মৃতের সংখ্যায় এখনও ৩০-এর উপরে। একাধিক জেলা ইতিমধ্যেই বিধি জারি করেছে। একই ছবি বীরভূমেও (Birbhum)। করোনাবিধিতে সামান্য ছাড় দিয়ে নতুন নির্দেশিকা জারি করল বীরভূম জেলার একাধিক পুরসভা।

বিধিনিষেধের (Covid Restrictions) দিন বাড়াল রামপুরহাট পুরসভা। ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। চালু থাকবে জরুরি পরিষেবা। খোলা থাকবে ওষুধের দোকান। মিষ্টির দোকান রাত ৮ পর্যন্ত খোলা থাকবে।

বিধিনিষেধের দিন বাড়িয়েছে সাঁইথিয়া ও দুবরাজপুর পুরসভাও। আজ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল সময়সীমা। সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত জানান, “এই সময়সীমা করে বর্তমানে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। তাই আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ালাম যাতে সম্পূর্ণ নির্মূল করা যায়।‘’ প্রসঙ্গত, গতকাল এর পরিসংখ্যান অনুযায়ী সিউড়ি ও বোলপুর মহকুমা মোট করোনা সংক্রমণের  সংখ্যা ৫৭  জন।

একই সিদ্ধান্ত বোলপুর পুরঅঞ্চলে সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত  থাকবে দোকানপাট। সন্ধে ৭টার পর জরুরি পরিষেবা বাদ সমস্ত কিছু বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বহাল থাকবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। 

রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের (Corona Restriction) মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে বেশ কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Bandyopadhyay) নবান্নে এ ব্যাপারে ঘোষণা করেছেন।  তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। 

সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

TMC News: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ভিডিও

Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ
Samik Bhattacharya:
Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget