এক্সপ্লোর

Visva-Bharati University:নেই আর কোনও নিষেধাজ্ঞা, পর্যটক সহ সর্বসাধারণের জন্য অবারিত দ্বার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

Birbhum News: শান্তিনিকেতন গেলে আর শুধু রবীন্দ্রভবন নয়, বিশ্বভারতী ক্য়াম্পাস ও আশ্রম প্রাঙ্গনের সব জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা: ৬ বছর পর সর্ব সাধারণের জন্য খুলে গেল বিশ্বভারতীর (Visva-Bharati University) ক্যাম্পাস ও আশ্রম প্রাঙ্গণ। করোনাকালে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে দিলেন নতুন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। এবার বিশ্বভারতীর সর্বত্র ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

খুলে গেল বিশ্বভারতী: শান্তিনিকেতন (Shantiniketan) গেলে আর শুধু রবীন্দ্রভবন নয়, বিশ্বভারতী ক্য়াম্পাস ও আশ্রম প্রাঙ্গনের সব জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিশ্ববিদ্যালয়ে আবার সবার জন্য অবারিত দ্বার। সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য পুরোপুরি খুলে গেল UNESCO-র লিভিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বভারতীর উপাচার্য জানিয়েছেন, এমনিতেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে বিশ্বভারতী। ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর সেই গুরুত্ব আরও বেড়েছে। সেকথা মাথায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে কী কী করা যায়, তা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি। উপাচার্য প্রবীরকুমার ঘোষ বলেন, "দিস ইজ ওয়ার্ল্ড হেরিটেজ, লিভিং, লিভিং হেরিটেজ। খালি হেরিটেজ না। হেরিটেজটা রক্ষা করতে হবে। সেটা মেনটেন করতে হবে। ট্যুরিজমের সঙ্গে লিঙ্কআপ করতে হবে। কাল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, সব খোলা হোক। এটা ওপেন ক্যাম্পাস। নো বাউন্ডারি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন, এখানে ফ্রি এডুকেশন হবে।''

ছ’বছর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাস ও আশ্রম প্রাঙ্গণে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ছাড় দেওয়া হয়েছিল শুধু রবীন্দ্র ভবনকে। করোনা পরিস্থিতির সময় আশ্রম প্রাঙ্গণ ও ক্যাম্পাসের সিংহভাগ এলাকাই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালে আর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। স্থায়ী উপাচার্য পদে প্রবীরকুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পরই বিশ্বভারতীর ক্যাম্পাস ও আশ্রম চত্বর সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নতুন উপাচার্যের এই সিদ্ধান্তে সব মহলে খুশির হাওয়া। বিশ্বভারতীর ছাত্র সুমন ঘোষ বলেন, "খুবই ভাল উদ্যোগ। যারা বাইরে থেকে আসেন, ক্য়াম্পাস ঘুরে দেখতে চান, জানতে চান কীভাবে পড়াশোনা হয়, তাঁদের জন্য খুবই ভাল হবে।''

মুক্ত শিক্ষার মশাল হিসেবে পরিচিত বিশ্বভারতী সর্ব সাধারণের জন্য খুলে যাওয়ায় খুশি আশ্রমিকরাও। আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্র বলছেন, " শান্তিনিকেতন এক কূপমন্ডুক জিনিস নয়। রবীন্দ্রনাথ যে শিক্ষাচর্চা তৈরি করেছেন, এই আশ্রম সকলের জন্যই দেখার প্রয়োজনীয়। শান্তিনিকেতনের ঐতিহ্যময় বাড়িগুলোরও দেখার দরকার আছে। ইতিহাস আছে। সেই ইতিহাস জানলে তাদের ভাল লাগবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget