এক্সপ্লোর

Birbhum News: ভাঙড়কাণ্ডের ছায়া সিউড়িতে, বিদ্যুতের খুঁটিতে বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার পুলিশের

West Bengal News: সম্প্রতি ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তার দু'দিনের মাথায় চোর সন্দেহে যুবককে বেঁধে রাখার ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কাণ্ডের ছায়া এবার বীরভূমের (Birbhum) সিউড়িতে। ফের চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানা (Suri Police Station) এলাকায়। দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। 

ফের যুবককে মারধর: সম্প্রতি ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তার দু'দিনের মাথায় চোর সন্দেহে যুবককে বেঁধে রাখার ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া পোস্ট অফিস পাড়ায়। দীর্ঘক্ষণ বেঁধে রাখার পাশাপাশি যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সাতদিন আগে একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি যায়। গতকাল রাতে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। যুবককে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন তাঁরা। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে। 

গত রবিবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠেছিল। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়রা দাবি করেন, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ ওঠে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকাও। 

লালবাজার সূত্রে দাবি করা হয়, ভাঙড় বাজার এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কয়েকজন মিলে ঘিরে ধরে এক ব্যক্তিকে মারধর করছেন। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভাঙড়ে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে মারধরের করা হয়েছিল। দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরে মৃত্যু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget