এক্সপ্লোর

Birbhum Students Death: ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে সার্জিক্যাল ছুরি-কাঁচি! দেহ ৩ ভাগ করা হয় এখানেই? চাঞ্চল্যকর তথ্য

জানা গিয়েছে, রামপুরহাটের তুনবনি গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত শিক্ষক। ৩ কামরার ঘরে কয়েক বছর ধরে ভাড়া থাকতেন মনোজ পাল

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রামপুরহাটে ধৃত ভৌতবিজ্ঞান শিক্ষকের বাড়িতে মিলল সার্জিক্যাল ছুরি-কাঁচি! ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে উদ্ধার সার্জিক্যাল জিনিসপত্র, খবর পুলিশ সূত্রে। 

পুলিশের তরফে বলা হয়েছে, শিক্ষক মনোজ পালের বাড়িতে মিলল ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ। এখন প্রশ্ন উঠছে কেন ভৌতবিজ্ঞান শিক্ষকের বাড়িতে ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ? তবে কি উদ্ধার জিনিসপত্রের সঙ্গে ছাত্রী খুনের সম্পর্ক আছে? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ। 

উঠছে আরও একাধিক প্রশ্নও। ছাত্রীকে খুনের পর নিজের ঘরেই কি ৩ টুকরো করেন অভিযুক্ত শিক্ষক? মনে করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে নিপুণভাবে ছাত্রীর দেহ ৩ ভাগ করা হয়। দেহের দুটি অংশ উদ্ধার হলেও কোমরের নীচের অংশ মেলেনি। এখনও উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র।

জানা গিয়েছে, রামপুরহাটের তুনবনি গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত শিক্ষক। ৩ কামরার ঘরে কয়েক বছর ধরে ভাড়া থাকতেন মনোজ পাল। আশেপাশের বাসিন্দাদের সঙ্গে খুব একটা কথা বলতেন না, দাবি এলাকাবাসীর। শিক্ষকের ভাড়া বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, মোতায়েন রয়েছে সিভিক ভলান্টিয়ার।                                    

এদিকে, স্কুলছাত্রী খুনের পর এখনও উত্তপ্ত রামপুরহাট। ২৪ ঘণ্টা পার, রামপুরহাটে এখনও চলছে জাতীয় সড়ক অবরোধ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অবরোধ আদিবাসীদের। গতকাল সকাল থেকে ১১৪এ জাতীয় সড়ক অবরোধ। তুনবনি গ্রামের কাছে রামপুরহাট-ঝাড়খণ্ড যাওয়ার মূল রাস্তা অবরুদ্ধ। দীর্ঘক্ষণ সার দিয়ে দাঁড়িয়ে যানবাহন। রামপুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রী খুন, খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের পর থেকেই ফুঁসছে এলাকাবাসী। 

এর আগে সপ্তম শ্রেণির ছাত্রী খুনে উত্তাল হয় রামপুরহাট। স্কুলে ঢোকার সময়  গ্রামবাসীদের হাতে আক্রান্ত প্রধান শিক্ষক। পুলিশের সামনেই চলে লাথি-কিল-চড়-ঘুষি। মারের চোটে শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় প্রধান শিক্ষকের। পুলিশ উদ্ধার করে নিয়ে যেতে গেলে গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এরপর স্কুলের সামনে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে রামপুরহাটের SDPO. পুলিশের সামনেই চলছে বিক্ষোভ।                                   

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget