এক্সপ্লোর

Bolpur TMC Party Office : ইডি-র নজরে বীরভূমে তৃণমূলের তিনতলা পার্টি অফিস, মা কালীর ৫৬০ ভরি গয়নাও

ED News : ঝাঁ চকচকে পার্টি অফিস তৈরির খরচ হওয়া কোটি কোটি টাকার উৎস কী ? তৃণমূলের পার্টি অফিসে থাকা গয়না কারা কারা দিয়েছেন ? এইসব বিষয়ে জানতেই, তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : এবার ই়ডির স্ক্য়ানারে (ED Scannar) বীরভূমের বোলপুরে কয়েক কোটি টাকা ব্য়য়ে তৈরি তৃণমূলের তিন তলা ঝাঁ চকচকে জেলা পার্টি অফিস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency) নজরে মা কালীর প্রায় ৫৬০ ভরির গয়নাও। তৃণমূল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের তিন সদস্য়কে ইতিমধ্য়েই তলব করা হয়েছে। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।  

ঝাঁ চকচকে ৩ তলা বাড়ি। দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। বীরভূমের বোলপুরে এই বাড়ি আসলে তৃণমূলের এই পার্টি অফিস (TMC Party Office)। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলের সম্পত্তি ও ব্য়াঙ্ক ব্য়ালেন্সের পর এবার ইডির নজরে তাঁদের জেলার বোলপুরে, তৃণমূলের এই পার্টি অফিস। সেই সঙ্গে পার্টি অফিসে থাকা প্রতিমার প্রায় ৫৬০ ভরি সোনার গয়নাও (jewellery)।

কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে রয়েছে বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, ইতিমধ্য়েই এই পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের ৩ সদস্য় শিবনাথ রায়, সুদীপ ভট্টাচার্য ও কাজল মণ্ডলকে তলব করেছে ইডি। এরা জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ঘনিষ্ঠ বলেই পরিচিত। তলব করা হয়েছে বোলপুরের এক আইনজীবীকেও। পার্টি অফিসের ট্রাস্টি বোর্ডের এক সদস্য় শিবনাথ রায় বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

ট্রাস্টি বোর্ডের বাকি দুই সদস্য় সুদীপ ভট্টাচার্য বোলপুর পুরসভার অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং কাজল মণ্ডল বোলপুর পুরসভার পরিবহণ বিভাগের কর্মী। তৃণমূল সূত্রে দাবি, পার্টি অফিস ভবনটি প্রথমে তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ও বোলপুর পুরসভার তিন কর্মীর নামে কেনা হয়। পরে অনুব্রত মণ্ডলের তৈরি করে দেওয়া ট্রাস্টের নামে তা হস্তান্তরিত করা হয়। সূ্ত্রের দাবি, আহমদপুরের এক চালকল ব্যবসায়ী এই পার্টি অফিস তৈরিতে কোটি টাকার বেশি দিয়েছিলেন।

ঝাঁ চকচকে পার্টি অফিস তৈরির খরচ হওয়া কোটি কোটি টাকার উৎস কী ? একজন চালকল ব্য়বসায়ী কেন পার্টি অফিস তৈরিতে কোটি টাকার বেশি দিলেন ? তৃণমূলের পার্টি অফিসে থাকা গয়না কারা কারা দিয়েছেন ? এইসব বিষয়ে জানতেই, চলতি সপ্তাহে দিল্লির সদর দফতরে চার জনকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। বোলপুরের জেলা পার্টি অফিস যখন কেন্দ্রীয় এজেন্সির নজরে, তখন বীরভূমের তৃণমূলের অন্য় পার্টি অফিস থেকে মুছে যাচ্ছে খোদ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম ও ছবি। সম্প্রতি নানুরের হোসেনপুরে এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে। 

আরও পড়ুন- সদ্য়োজাত কন্য়াসন্তান বিক্রি ৭৫ হাজার টাকায় ! শিশু বিক্রির অভিযোগ, মা সহ গ্রেফতার একাধিক, পূর্ব মেদিনীপুরের পর বীরভূম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget