এক্সপ্লোর

Birbhum: বীরভূমে সরস্বতী পুজোয় পুরোহিত আদিবাসী ছাত্রী

Saraswati Puja 2022: আজ সরস্বতী পুজো। কলকাতা সহ রাজ্যের সব প্রান্তের মানুষ এই পুজোয় মেতে উঠেছেন। এরই মধ্যে বীরভূমের ইলামবাজারে দেখা গেল সামাজিক মেলবন্ধন। পুরোহিত হল এক আদিবাসী ছাত্রী।

আবীর ইসলাম, ইলামবাজার: সরস্বতী পুজোয় (Saraswati Puja) প্রথা ভেঙে পুরোহিতের (Priest) ভূমিকায় দেখা গেল এক আদিবাসী ছাত্রীকে (Tribal girl)। বীরভূমের (Birbhum) ইলামবাজার থানা এলাকার (Ilambazar Police Station) গোপালনগর গ্রামে নজির। রীতি মেনে ঘট ভরা থেকে শুরু পুজোর যাবতীয় আয়োজন করা হয়। ঢাকের বদলে রাখা হয়েছে ধামসা-মাদল। এই পুজোতে সামিল হয়েছেন কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সব বয়সের বাসিন্দা।

গোপালনগর গ্রামের আদিবাসী অধ্যুষিত পাড়ায় প্রীতিকণা জানা নামে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) আইনের ছাত্রী (Law student) এই গ্রামে নিজের উদ্যোগে আদিবাসী বাচ্চাদের নিয়ে একটি স্কুল তৈরি করেছেন। সেই স্কুলে চলছে আজ সরস্বতী পুজো। এই পুজোতেই পুরোহিতের ভূমিকায় দেখা গেল আদিবাসী ছাত্রীকে।

বাড়িতে রোজকার পুজোর আয়োজনে সাধারণত সামনের সারিতে দেখা যায় মহিলাদের। নিত্যদিনের পুজো করেন তাঁরা ঠিকই, কিন্তু প্রকাশ্যে যে কোনও পুজোর ক্ষেত্রে তাঁদের খুব কমই দেখা যায়। সমাজ-কালের পরিবর্তন হলেও, মহিলা পুরোহিত প্রায় দেখাই যায় না। আজও কোনও মহিলাকে পুরোহিতের স্থানে বসাতে গিয়ে দু’বার ভাবেন সমাজের বেশিরভাগ মানুষ। তবে সেই সিংহভাগ মানুষের তালিকায় না থেকে নজির গড়ল গোপালনগর গ্রামের আদিবাসী অধ্যুষিত গ্রামের পাড়া।

আরও পড়ুন 'শর্তসাপেক্ষে' খুলল সোনাঝুরি, হাট খুলতেই সেলফির হিড়িক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার দূরে গোপালনগর গ্রামের আদিবাসী অধ্যুষিত পাড়ায় এবারের সরস্বতী পুজোর পুরোহিত হিসেবে দেখা গেল আদিবাসী ছাত্রী চৈতালি মুর্মুকে। রায়পুর সিতিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চৈতালি। তাকেই আজ পুজো করতে দেখা গেল। প্রীতিকণা ও আদিবাসী এই পাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। আজ চৈতালির সরস্বতী পুজো ঘিরে সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। যাবতীয় আচার-আয়োজন সম্পূর্ণ হওয়ার পর পুজোয় বসে চৈতালি। সে পুজো করে খুশি। পাড়ার লোকেরাও প্রথা ভাঙা এই পুজো নিয়ে খুশি।

গত বছর উত্তর ২৪ পরগনার একটি স্কুলে সরস্বতী পুজোয় পুরোহিত হিসেবে দেখা গিয়েছিল এক মুসলিম ছাত্রীকে। এবার দেখা গেল আদিবাসী ছাত্রীকে। সরস্বতী পুজো ঘিরে এভাবে সামাজিক মেলবন্ধন ও সম্প্রীতির নজির ফিরে আসছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget