এক্সপ্লোর

Birbhum Violence: রামপুরহাট হত্যাকাণ্ডে দমকলের থেকে রিপোর্ট নিল সিবিআই

Birbhum Violence Update: ঘটনার রাতে কারা গিয়েছিলেন ঘটনাস্থলে, তালিকা তৈরি করছে সিবিআই। 

রামপুরহাট: রামপুরহাট (Birbhum Violence Update) হত্যাকাণ্ডে সিটের থেকে তদন্তভার নিয়েছে সিবিআই (CBI)। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে দমকলের (Fire bRigade) থেকেও রিপোর্ট নিল সিবিআই। ঘটনার রাতে কারা গিয়েছিলেন ঘটনাস্থলে, তালিকা তৈরি করছে সিবিআই। পাশাপাশি, ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে কেন্দ্রীয় ফরেন্সিক দল(Central Forensic Team)।

তদন্ত প্রক্রিয়া: সিবিআই সূত্রে খবর, থ্রি-ডি স্ক্যানারের মাধ্যমে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন বাইরে থেকে নাকি ভিতর থেকে লাগানো হয়েছিল দেখা হচ্ছে তাও। কটা নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পুলিশের ভূমিকা কী ভূমিকা ছিল, সবই খতিয়ে দেখছেন সিবিআইয়ের তদন্তকারীরা। ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে গতকালই রামপুরহাটে পৌঁছয় সিবিআইয়ের ৩০ জনের দল। আজ সকালে রামপুরহাট থানায় গিয়ে তারা মামলার সমস্ত নথি, কেস ডায়েরি সংগ্রহ করে। এরপর বগটুই গ্রামে গিয়ে পুড়ে যাওয়া বাড়িগুলি ঘুরে দেখেন সিবিআইয়ের তদন্তকারীরা। সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নেওয়া স্বজনহারা পরিবারগুলির সঙ্গেও কথা বলবে সিবিআই। 

বগটুইয়ের তদন্তে CBI’এর একাধিক টিম। তদন্তে নামার আগে শনিবার সকালে হোটেলে বৈঠক করে CBI। DIG অখিলেশ সিংয়ের নেতৃত্বে সিবিআইয়ের একটি দল রামপুরহাট থানায় গিয়ে মামলার কেস ডায়েরি ও নথিপত্র সংগ্রহ করেন। এরপর CBI এবং ফরেন্সিক আধিকারিকদের অন্য দু’টি দলকে নিয়ে তাঁরা পৌঁছন বগটুই গ্রামে। নিরাপত্তায় মোতায়েন করা হয় CISF’কে। বগটুইয়ে তদন্ত শুরু CBI’এর। সোমবার রাতে তৃণমূল নেতা খুনের পরে বগটুই গ্রামে ৮ জনকে পুড়িয়ে হত্যা করে আততায়ীরা। যে বাড়িগুলি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানে তথ্য সংগ্রহ করতে শুরু করেন গোয়েন্দারা।

যে কেস ডায়েরি রামপুরহাট থানায় দেওয়া হয়েছে, সেই নথির সঙ্গে নিজেদের চোখে কী দেখতে পাচ্ছেন, তা মিলিয়ে দেখা হচ্ছে, সিবিআই সূত্রে খবর, এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, SIT-এর আধিকারিকদের দেওয়া বয়ানের সঙ্গে মিলিয়ে দেখছেন। গত সোমবার ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সোনা শেখের বাড়িতেই। সেই বাড়ির ছাদ, বারান্দা থেকে প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে পরীক্ষা করা হয়। পুড়ে যাওয়া মোট ১১টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। অগ্নিকাণ্ডের তদন্তে 3D স্ক্যানার ও ভিডিওগ্রাফি ।  সোমবার রাতে কীভাবে হামলা চালায় আততায়ীরা? আগুন বাড়ির বাইরে থেকে লাগানো হয় না ভিতর থেকে? উত্তর খুঁজতে 3D স্ক্যানার-সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন কেন্দ্রের গোয়েন্দারা। পুড়ে যাওয়া প্রতিটি ঘর ও ঘরের বাইরের অংশ ভালো করে পরীক্ষা করার পরে  কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

আরও পড়ুন: Purba Medinipur News: ঘরে ঢুকে শিশুকে অপহরণ, পুলিশকে টেক্কা দিতে রোমহর্ষক বাইক দৌড়, হার মানায় হিন্দি ছবিকেও

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget