এক্সপ্লোর

Birbhum News : বীরভূমে শুরু বিজেপির পঞ্চায়েতের জন্য দেওয়াল লিখন, শুরু তরজা

TMC- BJP : গত পঞ্চায়েত ভোটে ঝিকাড্ডায় ১৬টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় তৃণমূল। বিজেপি পেয়েছিল ৩টি আসন।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন ঘোষণা হয়নি। দলের তরফে প্রার্থীদের নামও প্রকাশ করা হয়নি। অথচ তার আগেই বিজেপি প্রার্থীদের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে বীরভূমের (Birbhum) মল্লারপুরে। তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। 

পঞ্চায়েতের টিকিট নিয়ে দ্বন্দ্ব

কে পাবে পঞ্চায়েতের টিকিট ? গ্রাম-বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও, তার প্রার্থীপদ নিয়ে শাসকদলের অন্দরে ইতিমধ্যেই সংঘাত শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় পঞ্চায়েতের টিকিট নিয়ে বিবাদে খুন হয়েছেন ২ তৃণমূল কর্মী। তাঁর পছন্দের প্রার্থী তালিকায় সিলমোহর না দিলে, তাঁদের নির্দল হিসেবে দাঁড় করাবেন। খোদ দলনেত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পঞ্চায়েতে টিকিট নিয়ে টানাপোড়েনের ছবি এবার বিজেপিতেও (BJP)। কবে হবে পঞ্চায়েত ভোট, তা এখনও ঘোষণা হয়নি। দলের তরফে প্রার্থী তালিকাও প্রকাশিত হয়নি। অথচ প্রার্থীর নাম লিখে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির।

দেওয়াল লিখন নিয়ে কী দাবি

বীরভূমের মল্লারপুরে ঝিকাড্ডা গ্রামপঞ্চায়েতের লোহাজং গ্রামে ঘটেছে যে ঘটনা। পরিমল সাহা এবং সুপ্রিয়া সাহা, পদ্মশিবিরের প্রার্থী হিসেবে এখন থেকেই দুজনের নাম উঠে গেছে দেওয়ালে। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিজেপি কর্মী পরিমল সাহার দাবি, আমি প্রার্থী হয়েছি। বিজেপি দলের। দল সিদ্ধান্ত করেছে এবং দলের অনুমতিতেই দেওয়াল লিখন হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে। আমি সক্রিয় কর্মী। ২০১৮ সালেও প্রার্থী ছিলাম। এখনও আছি। এদিকে, ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিজেপির আহ্বায়ক কাজল সাহা। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। সেই কাজল সাহাকেও দেখা গেছে, স্ত্রী সুপ্রিয়া সাহার নাম প্রার্থী হিসেবে দেওয়ালে লিখছেন তিনি। বিজেপির ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের আহ্বায়ক কাজল সাহার বক্তব্য, প্রার্থীর রিজার্ভেশন যখন থেকে শুরু হয়, ভারতীয় জনতা পার্টির তরফে আমরা মনে করছি ভোট শুরু হয়ে গেছে। রিজার্ভেশন লিস্ট পাওয়ার পর থেকেই প্রচার শুরু করেছি। ২০টার মধ্যে ১৬টা ওয়ার্ডে প্রার্থী সিলেকশন হয়ে গেছে।

রাজনৈতিক তরজা

দেওয়াল লিখনের যে ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বিচিত্র দল। নির্বাচনে জেতার আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ২১০টি সিট দাবি করে বসেন। এই ব্লকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সাংঘাতিক আকার নিয়েছে। নমিনেশন পাওয়ার আগেই কাজল সাহা মূলত বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করে দিল। পাল্টা বিজেপি, বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'অতি উৎসাহ। এটা হওয়া উচিত হয়নি। বিজেপি পার্টির সব জায়গায় ক্যান্ডিডেট রেডি হয়েছে। ক্যান্ডিডেট নির্দিষ্ট সময়ে সামন আনব। কিন্তু যারা করেছে, আলোচনা করতে হবে, কথা বলতে হবে। যারা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, তারা গোষ্ঠীদ্বন্দ্বই দেখবে। আমরা দেখছি, পার্টির কর্মীদের উৎসাহ।' গত পঞ্চায়েত ভোটে ঝিকাড্ডায় ১৬টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় তৃণমূল। বিজেপি পেয়েছিল ৩টি আসন।

আরও পড়ুন- পুরনো রেটেই নেওয়া হবে পার্কিং ফি, জানিয়ে দিল কলকাতা পুরসভা



সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget