এক্সপ্লোর

Arms Recovery: সাঁইথিয়ায় উদ্ধার বিপুল পরিমাণ বোমা, বাজেয়াপ্ত অস্ত্রও

Birbhum: পরিত্যক্ত বাড়ি ও পুকুরের পাড় থেকে পাঁচটি ড্রাম ভর্তি প্রায় শতাধিক বোমা উদ্ধার করা হয়েছে।


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের সাঁইথিয়া থেকে শতাধিক বোমা উদ্ধার (Bomb Rescue)। উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্রও। গতকাল বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সাঁইথিয়া থানার বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান চালিয়ে কালভার্ট, পরিত্যক্ত বাড়ি ও পুকুরের পাড় থেকে পাঁচটি ড্রাম ভর্তি প্রায় শতাধিক বোমা উদ্ধার করে। ২ কেজি বোমার মশলাও উদ্ধার করে পুলিশ(Police)।

গোপন সূত্রে খবর পেয়ে, সাঁইথিয়ার বাতাসপুর স্টেশনের কাছে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র সহ ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি মাসকেট এবং দুটি ওয়ান শর্টার। এদিকে, সদাইপুরেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। সদাইপুরেই এক ব্যক্তির কাছ থেকে  প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ২ জনকেই গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ।  

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে 'বারুদের স্তূপ' বীরভূমে (Birbhum)। সদ্য নানুরের রামকৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৫টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ইটভাটার পাশে তালবন থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার করা হয়। নানুর থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ২ জনকে। 

মূলত পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বীরভূমের মাটি। গত ১০ ফেব্রুয়ারি মাড়গ্রামে পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়িতে মেলে তিন ব্যাগ বোমা। গত ২১ ফেব্রুয়ারি মাড়গ্রামের তপন গ্রামে সিপিএম নেতা ইয়াকুব শেখের বাড়ির পাশে দুটি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার মাড়গ্রামের ২টি জায়গায় বোমা মেলে। দ্বারকা নদীর ঘাটের পাশে পোঁতা ছিল দুই ড্রামভর্তি বোমা। কয়েকঘণ্টার ব্যবধানে বসোয়ায় একটি স্কুলের পাঁচিলের ধার থেকে ঝোলাভর্তি বোমা উদ্ধার হয়। আর এবার মুরারইয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়ার বাড়িতে মিলেছে তাজা বোমা।

আরও পড়ুন, 'সংখ্যালঘু দিয়ে রাজনীতি', সাগরদিঘির ভোটে অধীরের নিশানায় 'মুখ্যমন্ত্রী'

এখানেই শেষ নয়,  কয়েকঘণ্টার ব্যবধানে মাড়গ্রামের ২টি জায়গা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। গার্লস হাইস্কুলের পাঁচিলের ধারে নাইলনের বস্তা বোঝাই বোমা মিলেছে। এর আগে তৃণমূল প্রধানের ভাই ও তাঁর সঙ্গীকে খুনের ঘটনায় ধৃতদের জেরা করে মাড়গ্রামে দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে মেলে দুই ড্রাম ভর্তি তাজা বোমা বোমা। দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে ড্রামগুলি পোঁতা ছিল বলে জানা গিয়েছে। দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা ছিল বলে পুলিশ জানিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget