এক্সপ্লোর

Birbhum News: ময়ূরাক্ষীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক, সাহায্য়ে এসে নিখোঁজ বন্ধুও

2 Friends Drown: ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে গেলেন ২ যুবক। সাঁইথিয়া থানার অন্তর্গত দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্য়পুর গ্রামের ঘটনা।

এরশাদ আলম, বীরভূম: ময়ূরাক্ষী (mayurakshi) নদীতে (river) স্নান করতে গিয়ে একসঙ্গে তলিয়ে (drown) গেলেন ২ যুবক। সাঁইথিয়া (sainthia) থানার অন্তর্গত দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্য়পুর গ্রামের ঘটনা। বিপর্যয়ের খবরে অশনি সঙ্কেত দেখছেন গ্রামবাসীরা। আজ সকাল থেকেই ডুবুরি নামিয়ে দুজনের তল্লাশি করছে বিপর্যয় মোকাবিলা দফতর।

কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি,  গত কাল পাঁচ বন্ধু মিলে বৈদ্যপুর গ্রামের একটি লিচুবাগানে বসে মদ্যপান করেন। তার পর হঠাতই ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নামেন এক জন। তখনই বিপর্যয়। তাঁকে তলিয়ে যেতে দেখে সম্ভবত আর এক বন্ধু এগিয়ে এসেছিলেন। কিন্তু তিনিও জলের তোড়ে টাল সামলাতে পারেননি। তলিয়ে যান তিনিও। ২ জনেরই খোঁজ চলছে। স্থানীয় সূত্রে খবর, ওই পাঁচ যুবকের প্রত্যেকেই একটি ইস্পাত রড সংস্থার কর্মী। গত কাল বিকেলে লিচু বাগানে আড্ডা মারতে এসেছিলেন তাঁরা। তার পরই বিপত্তি। 

দুর্ঘটনা আগেও...
ময়ূরাক্ষীতে দুর্ঘটনার খবর অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালের ডিসেম্বরে বীরভূমের সাঁইথিয়াতেই একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূরাক্ষীর জলে পড়ে যায়। ঘটনাটি যখন ঘটেছিল, তখন গভীর রাত। তবে অ্যাম্বুল্যান্সটি খালি থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলে। অ্যাম্বুল্যান্সের চালক ফেরার হয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, অ্যাম্বুল্যান্সটিকে তাড়া করছিলেন কয়েকজন বাইক আরোহী। গতি বাড়িয়ে পালানোর সময় অ্যাম্বুল্যান্সের চালক নিয়ন্ত্রণ হারান। সেটি ময়ূরাক্ষী নদীতে পড়ে যায়। শুধু ময়ূরাক্ষী নয়, বার বার একাধিক দুর্ঘটনার জেরে বার বার শিরোনামে উঠে এসেছে দামোদরও। গত শুক্রবারই যেমন বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র সাঁই। কিন্তু সেখানেই মর্মান্তিক অঘটন। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। তার বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়। ঘটনাটি ঘটেছিল খণ্ডঘোষের গৈতানপুর এলাকায়। শনিবার তার দেহ উদ্ধার হয়। কেন বার বার একাধিক নদ-নদীর জলে অঘটন ঘটেই চলেছে? নদীতে নামা নিয়ে কি আরও বেশি কড়াকড়ি করা উচিত প্রশাসনের?  একটু বেশি নজরদারি কি প্রাণ বাঁচাতে পারত আরও কয়েক জনের? এই ধরনের ঘটনা ঘটলেই বার বার ঘুরেফিরে প্রাসঙ্গিক হয়ে ওঠে প্রশ্নগুলি। উত্তর অবশ্য এখনও স্পষ্ট নয়।
কবে স্পষ্ট হবে, তারই অপেক্ষায় বাসিন্দারা।  

আরও পড়ুন:৮০ হাজার টনের ধ্বংসাবশেষের ধোঁয়ায় 'সমাধি' নয়ডার সুপারটেক টুইন টাওয়ারের

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget