এক্সপ্লোর

Birbhum News: বোমা-বিস্ফোরক উদ্ধার জারি বীরভূমে, ২০টি বোমার হদিস মল্লারপুরের পরিত্য়ক্ত বাড়িতে

Bomb Recovery:বোমা-বিস্ফোরক উদ্ধারের ধারায় যেন কিছুতেই ছেদ পড়ছে না বীরভূমে। এবার মল্লারপুর থানার যবনী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অন্তত ২০টি বোমা উদ্ধার করে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: বোমা-বিস্ফোরক উদ্ধারের (Bomb Recovery) ধারায় যেন কিছুতেই ছেদ পড়ছে না বীরভূমে (Birbhum)। এবার মল্লারপুর থানার যবনী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অন্তত ২০টি বোমা উদ্ধার করে পুলিশ।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, মল্লারপুর থানার বড়তুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতে যবনী গ্রামের একটি পরিত্য়ক্ত বাড়ি থেকে বোমাগুলির হদিস মিলেছে। জানা গিয়েছে বাড়িটি হারুণ সেখের। গত তিন বছর ধরে মহারাষ্ট্রে থাকে হারুনের পরিবার। তাই বাড়িটি খালিই পড়ে ছিল। কিন্তু সেখানে এতগুলি বোমা এল কোথা থেকে? কে বা কারা সেগুলি ওই বাড়িতে রেখেছিল? উদ্দেশ্য কী ছিল তাদের? খতিয়ে দেখার চেষ্টা চলছে। গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বোমা-বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়ে চলেছে বীরভূমের নানা প্রান্ত থেকে। আজ সকালে যেমন সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রামে বোমা ভর্তি একটি ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, ব্যাগ এবং বালতিতে প্রায় ৬০-৭০ টি  বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। বম্বস্কোয়ার্ডকে বিষয়টি নিয়ে খবর দেওয়া হয়। 

এর আগে, চলতি সপ্তাহে লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই তাজা বোমা মেলে। শুক্রবার রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। কয়েকমাস আগে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার আগে নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩২০০ টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। কিন্তু এত বিস্ফোরক এল কোথা থকে, কে বা কারামজুত রেখেছিল সেগুলি, তদন্তে নলহাটি থানার পুলিশ।অন্যদিকে, নলহাটিরই লস্করপুরের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পাশাপাশি, তারাপীঠের নুরুদ্দিপুরে ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget