এক্সপ্লোর

Akshaya Tritiya 2024 : শুভ দিনে উপচে পড়া ভিড়, অক্ষয় তৃতীয়ায় ভক্ত সমাগম তারাপীঠে

Birbhum News: শুক্রবার সকাল থেকে তারাপীঠে উপচে পড়েছে ভিড়। এই দিনটিতে অনেক ব্যবসায়ী হালখাতা দিয়ে নতুন বছরের ব্যবসা ভাল হওয়ার জন্য প্রার্থনা করেন।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: আজ শুভ অক্ষয় তৃতীয়া। বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন। অনেকে হালখাতার পুজো করেন। তাই সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়। সকাল সকাল তারা মায়েপ পুজো দিতে হাজির ব্যবসায়ী সহ ভক্তরা। 

অক্ষয় তৃতীয়ায় ভক্ত সমাগম তারাপীঠে: শুক্রবার সকাল থেকে তারাপীঠে উপচে পড়েছে ভিড়। এই দিনটিতে অনেক ব্যবসায়ী হালখাতা দিয়ে নতুন বছরের ব্যবসা ভাল হওয়ার জন্য প্রার্থনা করেন। শুভদিন বলে বহু ভক্ত এই দিন পুজো দেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন অনেকে। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।

জ্যোতিষী দেবাশিস ভট্টাচার্য জানান অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। আর এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। সকালে মঙ্গল আরতির পর মা তারা কে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি,পোলাও,পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া,মাছের মাথা, এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়।

এদিকে, ছয় মাস বন্ধ থাকার পর, আজ থেকে ফের খুলে গেল কেদারনাথের দরজা। অক্ষয় তৃতীয়ার দিনে সকাল ৭ টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির। ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হল কেদারনাথ ধাম। হেলিকপ্টার থেকে করা হয় পুষ্পবৃষ্টি। কেদারনাথের পাশাপাশি, খুলে দেওয়া হল গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও।১২ ই মে পর্যন্ত খোলা থাকবে বদ্রীনাথের দরজা।  চারধাম যাত্রাকে কেন্দ্র করে কেদারনাথে নেমেছে ভক্তদের ঢল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন' আক্রমণ অমিত শাহর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget