এক্সপ্লোর

Anubrata Mandal: 'একটা পাগল লোক', বিশ্বভারতীর উপাচার্যের ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য অনুব্রতের

Anubrata Mandal comments on Viral Video: " নাচতে না জানলে উঠোন বাঁকাই হয়। যা করেছে উনি করেছে। রাজ্য সরকার, বোলপুরবাসীর কোনও দোষ নেই।"

আবীর ইসলাম, বীরভূম: ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে,. যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  ওই ভাইরাল ভিডিওয় উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী বলেছেন, বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া হবে না। এই মন্তব্যে নাম না করে রাজ্য সরকারকেই কটাক্ষ করেছেন উপাচার্য, এই অভিযোগ শাসকদলের একাংশের। 

এদিকে এই ভিডিও নিয়ে সুর চড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তিনি বলেন, " নাচতে না জানলে উঠোন বাঁকাই হয়। যা করেছে উনি করেছে। রাজ্য সরকার, বোলপুরবাসীর কোনও দোষ নেই। নিজে আসলে নাচতে পারছেন না, তাই উঠোন খারাপ বলছেন। বিশ্বভারতী সম্পর্কে এমন কথা কোনও শিক্ষিত, ভদ্রলোক বলতে পারে না কি। একটা পাগল লোক বলে একথা বলছে। কেন যে ওঁকে এখনও রেখেছে বুঝতেই পারছি না। কবে বিদায় নেবে সেটা গোটা ভারতবর্ষের মানুষ চাইছে।" 

রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার পাল্টা অভিযোগ, বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন। 
উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে।  

‘বিশ্বভারতী’কে ‘পশ্চিমবঙ্গভারতী’ বা ‘বোলপুরভারতী’ বলা উপাচার্যের ভিডিও ভাইরাল। আর উপচার্যের এই মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে তরজা। বোলপুরের পর উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তারজন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ভাইরাল ভিডিওয় সেই প্রসঙ্গে বলতে গিয়েই ‘বিশ্বভারতী’ ‘পশ্চিমবঙ্গভারতী’ বা ‘বোলপুরভারতী’ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন উপচার্য। এমনকি বোলপুর থেকে শিক্ষক-অধ্যাপকদের উত্তরাখণ্ডের রামগড়ে গিয়ে শিক্ষকতা করতে হবে বলেও জানান তিনি। 

এই পরিস্থিতিতে উপাচার্যের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন কবিগুরুর সাধের বিশ্বভারতীর ছাত্র ও আশ্রমিকদের একাংশ। পড়ুয়া  শুভ নাথ বলেন, "ছাত্র বিরোধী, আশ্রম প্রাঙ্গণের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। বিশ্বভারতীর উপাচার্য যে মন্তব্য করেছে জঘন্য।" আরেক আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন,  "তিনি কী করেছেন? অন্যকিছু করেছেন? তাঁর মুখে এসব কথা একেবারেই সাজে না।"

শান্তিনিকেতনে উপসনাগৃহের সামনের রাস্তা রাজ্য সরকারের ফের নিয়ে নেওয়া নিয়েও, ভাইরাল ভিডিওয় মুখ খোলেন বিদ্যুত্‍ চক্রবর্তী। পাল্টা উত্তর দেয় শাসকশিবিরও।  

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget