এক্সপ্লোর

৫ কোটি ফেরত চাইতেই 'গাড়ি চাপবি নাকি প্রাণে বাঁচবি' হুমকি, অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক গাড়ি-মালিক

Anubrata Mondal: শুক্রবার অনুব্রতকে আদালতে পেশের আগে রাইস মিলে হানা দেয় সিবিআই। প্রায় ৬ ঘণ্টা ধরে বোলপুরের ভোলে ব্যোম রাইস তল্লাশি চালাল সিবিআই।

বীরভূম: বোলপুরের (Bolpur) ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত (Anubrata Mondal)-ব্যবহৃত একাধিক গাড়ি। WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের (Prabir Mondal) নামে। অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ফোর্ড এন্ডেভারের মালিক প্রবীর মণ্ডলের (Anubrata Mondal)। এবিপি আনন্দকে তিনি বলেন, ‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রতকে। নগদ ৫ কোটি টাকাও দিয়েছিলাম। টেন্ডার না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি দেন অনুব্রত। অনুব্রত হুমকি দিয়ে বলেছিলেন, গাঁজা কেস দিয়ে দেব। গাড়িতে চাপবি, নাকি প্রাণে বাঁচবি?’

শুক্রবার অনুব্রতকে আদালতে পেশের আগে রাইস মিলে হানা দেয় সিবিআই (CBI)। প্রায় ৬ ঘণ্টা ধরে বোলপুরের ভোলে ব্যোম রাইস তল্লাশি চালাল সিবিআই (CBI)। রাইস মিলে (Rice Meal) ঢুকতেও সিবিআইকে (CBI) বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গেট না খোলায় প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে সিবিআই আধিকারিকদের। স্থানীয়দের দাবি ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর পদে অনুব্রত-কন্যা সুকন্যা (Sukanya Mondal)। 

ভোলে ব্যোম রাইস মিলের অন্যতম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের বাড়ির এক গৃহকর্মী! চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে। এমনকি মণ্ডল পরিবারের নামে থাকা দুটি কোম্পানির ঠিকানা ভোলে ব্যোম রাইস মিল হলেও, সেখানে মিলল না সেই সংক্রান্ত কোনও নথি! তাহলে কি ভুয়ো কোম্পানি তৈরি করে কালো টাকা সাদা করার চেষ্টা হচ্ছিল, উঠছে প্রশ্ন।

<নিয়োগ-দুর্নীতি থেকে গরু পাচার। দুই ক্ষেত্রেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর দুই ক্ষেত্রেই তদন্তে হদিশ মিলেছে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির। দুর্নীতির টাকার সঙ্গে কি এই দামি গাড়ির যোগ রয়েছে? তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাইয়ে দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল।  টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দেওয়া হয়েছিল বীরভূমের তৃণমূল সভাপতিকে। টাকা দেওয়া হয়েছে সায়গল হোসেনকেও। বিস্ফোরক দাবি দুই ব্যবসায়ীর।

অনুব্রত মণ্ডলের মেয়ে ও স্ত্রীর নামে থাকা, ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে পাঁচ-পাঁচটি গাড়ি।যার মধ্যে ৩টি গাড়ির মালিকানা রয়েছে অন্যের নামে। রাইস মিলে কেন রাখা ছিল অন্যদের গাড়ি? এই গাড়িতেই করেই কেন কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল? তুঙ্গে বিতর্ক। বোলপুরে মণ্ডল পরিবারের ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ে CBI। ৪০ মিনিট ধরে বাইরেই বসে রইলেন অফিসাররা। পরে ভিতরে ঢুকে প্রায় ছ’ঘণ্টা তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, দুটি আলমারি ভেঙে উদ্ধার করা হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget