এক্সপ্লোর

Anubrata Mondal : বীরভূম জেলা পরিষদ থেকেও তোলা তুলতেন অনুব্রত ! মাধ্যম সেই সায়গল, সামনে এল চাঞ্চল্যকর দাবি

গরুপাচার মামলায় চার্জশিটে ইডি-র দাবি, এই বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের।

আবীর দত্ত, কলকাতা :  শুধু গরুপাচার ( Cow Smuggling )  নয়, বীরভূম জেলা পরিষদ ( Birbhum Zilla Parishad ) থেকেও দেহরক্ষী সায়গল হোসেনের মাধ্যমে তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় চার্জশিটে ইডি-র দাবি, এই বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের।

কে এই রাজীব

বোলপুরের আমোদপুরের বাসিন্দা এই চালকল মালিক তৃণমূলের অঞ্চল সভাপতি। গরুপাচার মামলায় এর আগে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, অনুব্রতর হয়ে চালকলগুলি চালাতেন রাজীব। 

সায়গল মারফৎ আর কী কী কাজ হত 

গরুপাচার কারবারে, অনুব্রত মণ্ডলের হয়ে অধিকাংশ কাজই করে দিতেন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। ED, CBI-এর তদন্তে এই তথ্য আগেই উঠে এসেছে বারবার। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে চার্জশিট জমা দিয়ে, আরও বিস্ফোরক দাবি করে ED। গরু পাচারকারীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের মূল সেতুই ছিলেন সায়গল। এমনকী গরু পাচারের টাকা কোথায় কীভাবে ব্যবহার করা হবে, তাও ঠিক করে দিতেন তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী। এই সায়গলের মাধ্যমেই আবার তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। 

ইডির চার্জশিট অনুযায়ী সায়গল হোসেন ED-র জেরায় জানিয়েছেন, গবাদি পশু ব্যবসা সংক্রান্ত কথাবার্তা তাঁর মোবাইল ফোন মারফতই করতেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে ED-র আরও দাবি, তৃণমূল নেতা এমনকী বিধায়করাও সায়গল হোসেনকে ফোন করে, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতেন। চার্জশিটের সঙ্গে সায়গলের কল রেকর্ড ডিটেলসও আদালতে জমা দিয়েছে ED। 


আরও পড়ুন : 

শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?

হাজিরা দিলেন আব্দুল লতিফ

অন্যদিকে ৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে, শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল লতিফের। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

ইলামবাজার পশু হাটের মালিক লতিফ ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ। গরুপাচারে আরেক অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত লতিফ। গরুপাচার মামলায় ইডি-র চার্জশিটেও লতিফের নাম রয়েছে। ইডি-র দাবি, বাংলাদেশে পাচারের জন্য বীরভূম থেকে গরুগুলিকে ট্রাকে তুলে, মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল আব্দুল লতিফের ওপর।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget