এক্সপ্লোর

Birbhum News: মাটিতে পোঁতা দুটি ড্রাম, খুলতেই উদ্ধার ৪০টি তাজা বোমা

মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নান্টু পাল, বীরভূম: পুরভোটের (Municipality Election) মুখে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।

মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জায়গা থেকে ৫ কিলোমিটার দূরেই রামপুরহাট। সেখানে ভোট রয়েছে রবিবার।  

এ দিনই রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডে বালির ওপর সুতো বাঁধা সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। যদিও পরে পুলিশ জানায়, সুতো জড়ানো ওই বস্তু বোমা নয়।  মঙ্গলবার এই রামপুরহাটেই ৭ নম্বর ওয়ার্ডে  বোমা ফেটে জখম হয় এক বালক। সব মিলিয়ে পুরভোটের আগে এই ঘটনায় শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা।  

বীরভূমের বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলের কথায়, তৃণমূল দুষ্কৃতীরা ভয় দেখিয়ে আমাদের কিছু প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। এখনও অনেকে লড়াইয়ে আছে। তাই ভোটের দিন বুথ জ্যাম করার জন্য তারা বিভিন্ন জায়গায় বোমা মজুত করেছে। তৃণমূল সরকারের আমলে দুয়ারে দুয়ারে বোমা পৌঁছে গেছে।

বীরভূম জেলা কমিটির  সিপিএম সদস্য সঞ্জীব বর্মন বলেন, সাধারণ মানুষের সর্বনাশ আর তৃণমূলের পৌষমাস। রামপুরহাট পুরসভায় ভোট হলে তৃণমূল হারবে। অতএব ভোটাররা যাতে স্বাধীনভাবে রায়দান না করতে পারে, তার জন্য যা করার তৃণমূল করছে।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।  রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, এ সব বাজে কথা। এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। আমরা মনে করি, যারা এ কাজ করছে, তারা দুষ্কৃতী। পুলিশ কঠোর ব্যবস্তা নিক, এটাই চাই।

জেলা প্রশাসন সূত্রে খবর,  রামপুরহাট পুরসভার মোট ওয়ার্ড ১৮। তার মধ্যে ৫টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ১৩টি ওয়ার্ডে ভোট হবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget