এক্সপ্লোর

Bhuban Badyakar : এবার অন্য 'ভুবনে' ভুবন বাদ্যকর, অভিনয় করবেন যাত্রাপালায়

Bhuban Badyakar : রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁচা বাদাম বিক্রি করার জন্য গান গেয়ে খদ্দের ডাকতেন ভুবন। কে জানত, তাঁর নিজস্ব জিঙ্গল, একদিন কাঁপিয়ে দেবে গোটা ভুবন

সিউড়ি : ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এবার অন্য ভুবনে। অভিনয় করবেন যাত্রাপালায় (Yatrapala)। রথযাত্রায় শুরু বুকিং, সেজে উঠেছে বিভিন্ন সংস্থার গদিঘর। নতুন করে ঘুরে দাঁড়াতে তৈরি চিৎপুর।

রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁচা বাদাম বিক্রি করার জন্য গান গেয়ে খদ্দের ডাকতেন ভুবন। কে জানত তাঁর নিজস্ব জিঙ্গল একদিন কাঁপিয়ে দেবে গোটা ভুবন। বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কেড়ালজুড়ি গ্রামর ভুবন বাদ্যকর এবার অন্য ভুবনে। কাঁচা বাদাম গান নয়, অভিনয় করবেন যাত্রাপালায়।

আরও পড়ুন ; ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?

করোনা-প্রকোপ কাটিয়ে সেজে উঠছে যাত্রাপাড়া-

আজ, শুক্রবার রথযাত্রা। যাত্রাপাড়ার হালখাতা। করোনার দাপটে ২ বছর রংহীন থাকার পর আবার ঘুরে দাঁড়াতে চাইছে চিৎপুর। রথের দিনে শুরু বুকিং, সেজে উঠেছে গদিঘর। 

নতুন করে যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন নতুন নতুন পালা নিয়ে তৈরি হচ্ছে সবাই। পালাগুলির মধ্যে এবারের অন্যতম আকর্ষণ কাঁচাবাদামখ্যাত ভুবন বাদ্যকর। এপ্রসঙ্গে শ্রীদুর্গা অপেরার প্রযোজক বলেন, যাত্রার ধরন বদলেছে। বিবেক চরিত্র হারিয়ে যাচ্ছিল। বিবেকের ভূমিকায় দেখা যাবে ভুবন বাদ্যকরকে।

চিৎপুরের সঙ্গে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমিও। কোভিডের আগে ছিল ৬৫টি যাত্রাপার্টি। করোনার সময় কমে দাঁড়ায় ২৫। এবার ৪৫টি অপেরা যাত্রা পালা তৈরি করছে। শিল্পীদের আশা, আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পায় ভুবন বাদ্যকরের নতুন গান 'হবে নাকি বৌ'। মাত্র দুদিনেই এই মিউজিক ভিডিও প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভিউ হয়েছিল। 'হবে নাকি বৌ' গানটি ভুবন বাদ্যকরের সঙ্গে গেয়েছেন কেশব দে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়।

তবে এই মিউজিক ভিডিওতে কেবলমাত্র ভুবন বাদ্যকরকেই দেখা যায়নি, তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্ত্রী আদুরিকেও। কিছুদিন আগেই নতুন গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ভুবন বাদ্যকর।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget